ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামিনে মুক্তির এক মাস ১০ দিনের মাথায় সাংবাদিকের মৃত্যু

ছবি : সংগৃহিত
ফলো করুন

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১০ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পাওয়া সাংবাদিক আজহার আলী সরকার মারা গেছেন। মুক্তির এক মাস ১০ দিনের মাথায় তার মৃত্যু হলো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্ত্রী রোকসানা পারভীন।

রোকসানা পারভীন বলেন, ‘শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে বেশি অসুস্থ হওয়ায় দুপুর ১টা ১০ মিনিটের দিকে আমরা সেখান থেকে বের করি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার জন্য। তখনই রাস্তায় মারা গেছেন।’

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজহার আলী সরকার দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তার দুই ছেলে রয়েছে।

রোববার আসরের নামাজের পর রাজধানীর বনশ্রীর আইডিয়াল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর আজহার আলী সরকারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরিবারের দাবি, ওই দিন সন্ধ্যায় বনশ্রীর বাসা থেকে তাকে নিয়ে যায় ডিবির একটি দল।

পরদিন রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর প্রায় ১০ মাস কারাগারে ছিলেন তিনি। পরে জামিনে মুক্তি পান।

জামিনে মুক্ত হওয়ার এক মাস ১০ দিনের মাথায় অসুস্থ অবস্থায় মারা গেলেন এই সাংবাদিক।

ট্যাগ : জামিন ডিবি পুলিশ সাংবাদিক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জামিনে মুক্তির এক মাস ১০ দিনের মাথায় সাংবাদিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১০ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পাওয়া সাংবাদিক আজহার আলী সরকার মারা গেছেন। মুক্তির এক মাস ১০ দিনের মাথায় তার মৃত্যু হলো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্ত্রী রোকসানা পারভীন।

রোকসানা পারভীন বলেন, ‘শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে বেশি অসুস্থ হওয়ায় দুপুর ১টা ১০ মিনিটের দিকে আমরা সেখান থেকে বের করি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার জন্য। তখনই রাস্তায় মারা গেছেন।’

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজহার আলী সরকার দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তার দুই ছেলে রয়েছে।

রোববার আসরের নামাজের পর রাজধানীর বনশ্রীর আইডিয়াল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর আজহার আলী সরকারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরিবারের দাবি, ওই দিন সন্ধ্যায় বনশ্রীর বাসা থেকে তাকে নিয়ে যায় ডিবির একটি দল।

পরদিন রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর প্রায় ১০ মাস কারাগারে ছিলেন তিনি। পরে জামিনে মুক্তি পান।

জামিনে মুক্ত হওয়ার এক মাস ১০ দিনের মাথায় অসুস্থ অবস্থায় মারা গেলেন এই সাংবাদিক।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ