ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন করলেন না হাসনাত

নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন করলেন না হাসনাত
ছবি : সংগৃহিত
ফলো করুন

বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী নামফলকে নিজের নাম দেখে আপত্তি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পরে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেবীদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি ছিলেন হাসনাত আবদুল্লাহ।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ভবনের উদ্বোধনের আগে নামফলকের পর্দা সরানো হলে সেখানে নিজের নাম দেখতে পান হাসনাত। বিষয়টি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

তিনি আয়োজকদের জানান, জনগণের করের অর্থে নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক ব্যক্তির নাম দিয়ে আত্মপ্রচারের সংস্কৃতিকে তিনি সমর্থন করেন না।

হাসনাত আবদুল্লাহর বক্তব্য অনুযায়ী, জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে ব্যক্তিকেন্দ্রিক প্রচারের পরিবর্তে প্রতিষ্ঠান, দেশ কিংবা সংশ্লিষ্ট স্থাপনার ঐতিহাসিক তথ্য গুরুত্ব পাওয়া উচিত।

নিজের নির্বাচনী এলাকার ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প ও প্রাতিষ্ঠানিক স্থাপনার উদ্বোধনী ফলকেও তার নাম ব্যবহার না করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

এরপর নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল থেকে চলে যান হাসনাত আবদুল্লাহ।

ঘটনায় দুঃখ প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নামফলকটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। প্রধান শিক্ষক আবু সাঈদ জানান, দ্রুত নতুন করে নামফলক স্থাপন করা হবে।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ঘটনাটিকে ব্যক্তিকেন্দ্রিক প্রচারের বিরোধিতা হিসেবে দেখছেন। আবার কেউ এটিকে রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যাখ্যা করছেন।

ট্যাগ : এনসিপি হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন করলেন না হাসনাত

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী নামফলকে নিজের নাম দেখে আপত্তি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পরে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেবীদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি ছিলেন হাসনাত আবদুল্লাহ।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ভবনের উদ্বোধনের আগে নামফলকের পর্দা সরানো হলে সেখানে নিজের নাম দেখতে পান হাসনাত। বিষয়টি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

তিনি আয়োজকদের জানান, জনগণের করের অর্থে নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক ব্যক্তির নাম দিয়ে আত্মপ্রচারের সংস্কৃতিকে তিনি সমর্থন করেন না।

হাসনাত আবদুল্লাহর বক্তব্য অনুযায়ী, জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে ব্যক্তিকেন্দ্রিক প্রচারের পরিবর্তে প্রতিষ্ঠান, দেশ কিংবা সংশ্লিষ্ট স্থাপনার ঐতিহাসিক তথ্য গুরুত্ব পাওয়া উচিত।

নিজের নির্বাচনী এলাকার ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প ও প্রাতিষ্ঠানিক স্থাপনার উদ্বোধনী ফলকেও তার নাম ব্যবহার না করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

এরপর নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল থেকে চলে যান হাসনাত আবদুল্লাহ।

ঘটনায় দুঃখ প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নামফলকটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। প্রধান শিক্ষক আবু সাঈদ জানান, দ্রুত নতুন করে নামফলক স্থাপন করা হবে।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ঘটনাটিকে ব্যক্তিকেন্দ্রিক প্রচারের বিরোধিতা হিসেবে দেখছেন। আবার কেউ এটিকে রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যাখ্যা করছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ