তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় বিকেল পৌনে তিনটায় সম্মেলনস্থলে দুই নেতার মধ্যে এই বৈঠক শুরু হয় এবং তা আধাঘণ্টা ধরে চলে।
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ