ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরাইলে বিরোধী জোটের সরকার গঠনের তোড়জোড়, চাপে নেতানিয়াহু

ইসরাইলে বিরোধী জোটের সরকার গঠনের তোড়জোড়, চাপে নেতানিয়াহু
ছবি : সংগৃহীত
ফলো করুন

আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানানো হয়েছে, অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে পরাজয়ের পর ইসরাইলে ক্ষমতা ধরে রাখতে চরম রাজনৈতিক টানাপোড়েনের মুখে পড়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নতুন সরকার গঠনের খুব কাছাকাছি পৌঁছে যাওয়ায় নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতে তিনি এখন নানামুখী তৎপরতা চালাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, দীর্ঘদিন বিরোধীদের কঠোর সমালোচনা করলেও বর্তমানে নেতানিয়াহু সব দলকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের আহ্বান জানাচ্ছেন। সম্প্রতি সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পরপরই নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে মন্তব্য করেন যে, বিরোধী জোট এককভাবে সরকার গঠন করলে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নেতানিয়াহুর এই হুঁশিয়ারি ও ঐক্যের ডাককে মূলত সময় ক্ষেপণ এবং রাজনৈতিক কৌশল হিসেবেই দেখা হচ্ছে।

ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য ন্যূনতম ৬১টি আসনের প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহ্যগতভাবে নেতানিয়াহুর জোটে থাকা কয়েকটি ধর্মভিত্তিক দল এবার তাঁর সঙ্গ ছেড়ে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমনটি ঘটলে বিরোধী জোটের আসন সংখ্যা বেড়ে প্রায় ৬৭-তে পৌঁছাতে পারে, যা নেতানিয়াহুকে নতুন নেসেটে তীব্র দরকষাকষি ও চাপের মুখে ফেলে দিয়েছে।

আল জাজিরার বিশ্লেষণে আরও বলা হয়, নেতানিয়াহুর জন্য এই ক্ষমতার লড়াই কেবল প্রধানমন্ত্রিত্ব ধরে রাখার বিষয় নয়, বরং এর সঙ্গে তাঁর ব্যক্তিগত ভবিষ্যৎ ও আইনি সুরক্ষাও জড়িত। ক্ষমতা হারালে তাঁকে একদিকে যেমন পুরনো দুর্নীতির মামলার বিচারের মুখোমুখি হতে হবে, তেমনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা প্রতিরোধে সরকারের ব্যর্থতার দায় নিয়েও তদন্তের মুখে পড়তে হবে। বিশেষ করে নতুন সংসদে শপথ নেওয়া বহু সদস্য এবং খোদ গাদি আইজেনকোট ওই সংঘাতে স্বজন হারিয়েছেন, ফলে সংসদে ৭ অক্টোবরের ঘটনার তদন্ত নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, রাজনৈতিকভাবে নেতানিয়াহু বর্তমানে অত্যন্ত কঠিন ও কোণঠাসা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং বিরোধী দলগুলো তাঁকে কোনো ছাড় দিতে নারাজ। এমন প্রেক্ষাপটে নতুন কোনো বড় নিরাপত্তা সংকট বা আঞ্চলিক উত্তেজনা তৈরি না হলে তাঁর পক্ষে ক্ষমতা টিকিয়ে রাখা অত্যন্ত দুরূহ হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা।

ট্যাগ : বেনজামিন নেতানিয়াহু ইসরাইলে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ইসরাইলে বিরোধী জোটের সরকার গঠনের তোড়জোড়, চাপে নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানানো হয়েছে, অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে পরাজয়ের পর ইসরাইলে ক্ষমতা ধরে রাখতে চরম রাজনৈতিক টানাপোড়েনের মুখে পড়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নতুন সরকার গঠনের খুব কাছাকাছি পৌঁছে যাওয়ায় নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতে তিনি এখন নানামুখী তৎপরতা চালাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, দীর্ঘদিন বিরোধীদের কঠোর সমালোচনা করলেও বর্তমানে নেতানিয়াহু সব দলকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের আহ্বান জানাচ্ছেন। সম্প্রতি সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পরপরই নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে মন্তব্য করেন যে, বিরোধী জোট এককভাবে সরকার গঠন করলে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নেতানিয়াহুর এই হুঁশিয়ারি ও ঐক্যের ডাককে মূলত সময় ক্ষেপণ এবং রাজনৈতিক কৌশল হিসেবেই দেখা হচ্ছে।

ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য ন্যূনতম ৬১টি আসনের প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহ্যগতভাবে নেতানিয়াহুর জোটে থাকা কয়েকটি ধর্মভিত্তিক দল এবার তাঁর সঙ্গ ছেড়ে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমনটি ঘটলে বিরোধী জোটের আসন সংখ্যা বেড়ে প্রায় ৬৭-তে পৌঁছাতে পারে, যা নেতানিয়াহুকে নতুন নেসেটে তীব্র দরকষাকষি ও চাপের মুখে ফেলে দিয়েছে।

আল জাজিরার বিশ্লেষণে আরও বলা হয়, নেতানিয়াহুর জন্য এই ক্ষমতার লড়াই কেবল প্রধানমন্ত্রিত্ব ধরে রাখার বিষয় নয়, বরং এর সঙ্গে তাঁর ব্যক্তিগত ভবিষ্যৎ ও আইনি সুরক্ষাও জড়িত। ক্ষমতা হারালে তাঁকে একদিকে যেমন পুরনো দুর্নীতির মামলার বিচারের মুখোমুখি হতে হবে, তেমনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা প্রতিরোধে সরকারের ব্যর্থতার দায় নিয়েও তদন্তের মুখে পড়তে হবে। বিশেষ করে নতুন সংসদে শপথ নেওয়া বহু সদস্য এবং খোদ গাদি আইজেনকোট ওই সংঘাতে স্বজন হারিয়েছেন, ফলে সংসদে ৭ অক্টোবরের ঘটনার তদন্ত নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, রাজনৈতিকভাবে নেতানিয়াহু বর্তমানে অত্যন্ত কঠিন ও কোণঠাসা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং বিরোধী দলগুলো তাঁকে কোনো ছাড় দিতে নারাজ। এমন প্রেক্ষাপটে নতুন কোনো বড় নিরাপত্তা সংকট বা আঞ্চলিক উত্তেজনা তৈরি না হলে তাঁর পক্ষে ক্ষমতা টিকিয়ে রাখা অত্যন্ত দুরূহ হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ