ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জ্বালানি রূপান্তর ও পোশাকশিল্পের সুরক্ষায় নীতিগত সহায়তা দিচ্ছে সরকার

ছবি : সংগৃহীত
ফলো করুন

জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, বৈদেশিক আমদানির ওপর নির্ভরতা হ্রাস এবং পোশাকশিল্পের মতো দেশের মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে নীতিগত সহায়তা দিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি জানান, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে সরকার ইতোমধ্যে বাজেটে সৌরবিদ্যুৎ প্রকল্প ও সোলার প্যানেল উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কর অব্যাহতি ও বাড়তি সুযোগ-সুবিধা প্রদান শুরু করেছে। কেবল বিদ্যুৎ উৎপাদন নয়, বরং একটি স্বয়ংসম্পূর্ণ সরবরাহ ব্যবস্থা ও শক্তিশালী ভ্যালু চেইন গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর হোটেল রেনেসাঁয় গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত ‘সাসটেইনেবিলিটি ডে ২০২৬: নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ’ শীর্ষক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করার উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দেশে নিজস্ব গ্যাস কূপ অনুসন্ধান, নতুন ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপন এবং কয়লার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে নিজস্ব সম্পদের মাধ্যমে টেকসই জ্বালানি নিরাপত্তা সুসংহত করাই বর্তমান নীতি। নবায়নযোগ্য ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে মাহ্দী আমিন জানান, দ্রুত সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ খাত থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে।

সৌরবিদ্যুতের পাশাপাশি বর্জ্যকে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, শিল্পবর্জ্য, অপরিশোধিত পানি ও রাসায়নিক বর্জ্যকে কার্যকর উপযোগিতায় রূপান্তর করে তা থেকে বিদ্যুৎ, গ্যাস ও পুনর্ব্যবহারযোগ্য পানি উৎপাদন করা সম্ভব। বর্জ্যকে কেবল ফেলে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিটি শিল্পখাতে সফলভাবে পুনর্ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তৈরি পোশাক খাতকে দেশের অর্থনীতির মূল প্রাণশক্তি হিসেবে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে এই খাতের সূচনা হয়েছিল এবং শিল্প বিকাশ ও সুরক্ষায় সেই নীতিগত সুবিধার ঐতিহ্যকে ধারণ করেই বর্তমান সরকার কাজ করছে। বৈশ্বিক মানদণ্ড অনুসরণ, আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে শিল্পকে স্বাবলম্বী করতে সরকার সব ধরনের নীতি সহায়তা অব্যাহত রাখবে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান মর্যাদাপূর্ণ করার ওপরও তিনি জোর দেন।

বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি ‘লিড সার্টিফাইড’ পরিবেশবান্ধব সবুজ কারখানা গড়ে উঠেছে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, পরিবেশবান্ধব রূপান্তর ও কাঠামোগত সক্ষমতার দিক থেকে এসব কারখানা বিশ্বমঞ্চে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।

সুশাসন ও প্রাতিষ্ঠানিক রূপান্তর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আইনের শাসন, সামাজিক সুবিচার ও সাম্যভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে এবং বন্দর থেকে শুল্ক ব্যবস্থা পর্যন্ত প্রতিটি সেবা প্রদানকারী সংস্থাকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। এ সময় টেকসই উন্নয়নের জন্য পরিবেশের সুরক্ষা, ব্যক্তির ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা, নতুন সম্ভাবনাময় শিল্পের বিকাশ এবং সুশাসন ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা—এই চার স্তম্ভ বাস্তবায়নে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে অন্যান্যের মধ্যে সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান এবং ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।

ট্যাগ : জ্বালানি পোশাকশিল্প

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জ্বালানি রূপান্তর ও পোশাকশিল্পের সুরক্ষায় নীতিগত সহায়তা দিচ্ছে সরকার

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, বৈদেশিক আমদানির ওপর নির্ভরতা হ্রাস এবং পোশাকশিল্পের মতো দেশের মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে নীতিগত সহায়তা দিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি জানান, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে সরকার ইতোমধ্যে বাজেটে সৌরবিদ্যুৎ প্রকল্প ও সোলার প্যানেল উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কর অব্যাহতি ও বাড়তি সুযোগ-সুবিধা প্রদান শুরু করেছে। কেবল বিদ্যুৎ উৎপাদন নয়, বরং একটি স্বয়ংসম্পূর্ণ সরবরাহ ব্যবস্থা ও শক্তিশালী ভ্যালু চেইন গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর হোটেল রেনেসাঁয় গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত ‘সাসটেইনেবিলিটি ডে ২০২৬: নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ’ শীর্ষক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করার উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দেশে নিজস্ব গ্যাস কূপ অনুসন্ধান, নতুন ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপন এবং কয়লার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে নিজস্ব সম্পদের মাধ্যমে টেকসই জ্বালানি নিরাপত্তা সুসংহত করাই বর্তমান নীতি। নবায়নযোগ্য ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে মাহ্দী আমিন জানান, দ্রুত সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ খাত থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে।

সৌরবিদ্যুতের পাশাপাশি বর্জ্যকে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, শিল্পবর্জ্য, অপরিশোধিত পানি ও রাসায়নিক বর্জ্যকে কার্যকর উপযোগিতায় রূপান্তর করে তা থেকে বিদ্যুৎ, গ্যাস ও পুনর্ব্যবহারযোগ্য পানি উৎপাদন করা সম্ভব। বর্জ্যকে কেবল ফেলে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিটি শিল্পখাতে সফলভাবে পুনর্ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তৈরি পোশাক খাতকে দেশের অর্থনীতির মূল প্রাণশক্তি হিসেবে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে এই খাতের সূচনা হয়েছিল এবং শিল্প বিকাশ ও সুরক্ষায় সেই নীতিগত সুবিধার ঐতিহ্যকে ধারণ করেই বর্তমান সরকার কাজ করছে। বৈশ্বিক মানদণ্ড অনুসরণ, আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে শিল্পকে স্বাবলম্বী করতে সরকার সব ধরনের নীতি সহায়তা অব্যাহত রাখবে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান মর্যাদাপূর্ণ করার ওপরও তিনি জোর দেন।

বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি ‘লিড সার্টিফাইড’ পরিবেশবান্ধব সবুজ কারখানা গড়ে উঠেছে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, পরিবেশবান্ধব রূপান্তর ও কাঠামোগত সক্ষমতার দিক থেকে এসব কারখানা বিশ্বমঞ্চে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।

সুশাসন ও প্রাতিষ্ঠানিক রূপান্তর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আইনের শাসন, সামাজিক সুবিচার ও সাম্যভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে এবং বন্দর থেকে শুল্ক ব্যবস্থা পর্যন্ত প্রতিটি সেবা প্রদানকারী সংস্থাকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। এ সময় টেকসই উন্নয়নের জন্য পরিবেশের সুরক্ষা, ব্যক্তির ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা, নতুন সম্ভাবনাময় শিল্পের বিকাশ এবং সুশাসন ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা—এই চার স্তম্ভ বাস্তবায়নে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে অন্যান্যের মধ্যে সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান এবং ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ