ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শ্রমিক লীগ কর্মীকে চড় মারলেন এনসিপি নেত্রী

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শ্রমিক লীগ কর্মীকে চড় মারলেন এনসিপি নেত্রী
ছবি : সংগৃহীত
ফলো করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন শ্রমিক লীগের এক কর্মীকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মেরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন। ঘটনার পরপরই খোরশেদ আলম নামের ওই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার দিন মঙ্গলবার রাতে তানিয়া আমিন তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর ক্যাপশনে ও বক্তব্যে তানিয়া আমিন অভিযোগ করেন, খোরশেদ আলম দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন আপত্তিকর পোস্ট ও নোংরা মন্তব্যের মাধ্যমে তাঁকে এবং নারীনেত্রীদের হয়রানি করে আসছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খোরশেদ আলম একটি লন্ড্রি দোকানের ভেতরে দাঁড়িয়ে আছেন। এ সময় তানিয়া আমিনসহ চার-পাঁচজন সেখানে প্রবেশ করেন এবং তানিয়া আমিন ক্ষুব্ধ হয়ে খোরশেদ আলমকে চড়-থাপ্পড় মারতে থাকেন। এ সময় তাঁকে বলতে শোনা যায়, “তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য...? তোর মা-বোন আছে?” আশপাশের উপস্থিত লোকজন তখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ভিডিওতে তানিয়া আমিনকে আরও বলতে শোনা যায়, “আমি ওর মেয়ের বয়সী। দেখতে আমার বাবার চেয়ে বড় মনে হয়... মেয়েদের মনে করে সব সময় দুর্বল।”

ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, কিছুক্ষণের মধ্যেই পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে উপস্থিত এক পুলিশ সদস্যকে তানিয়া আমিন জানান, তিনি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে খোরশেদ আলম অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

এ বিষয়ে তানিয়া আমিনের ব্যক্তিগত বক্তব্য পাওয়া না গেলেও এনসিপির চট্টগ্রাম নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের সমন্বয়কারী রিদুয়ান হৃদয় জানান, খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের একজন সক্রিয় কর্মী। তিনি বিভিন্ন সময়ে এনসিপি এবং জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও প্রকাশ ও মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি ও হেয়প্রতিপন্ন করে আসছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের একজন সক্রিয় কর্মী। তিনি মিছিল করার জন্য দলের লোকজনকে সংগঠিত করছিলেন, যার প্রমাণ তাঁর মোবাইল ফোনে পাওয়া গেছে। এছাড়া এনসিপির নেতাকর্মী, বিশেষ করে নারীনেত্রীদের নিয়ে তিনি ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছেন। এর প্রতিবাদে তারা দোকানে জড়ো হন।” ওসি আরও জানান, পূর্বের অভিযোগের ভিত্তিতে পুলিশ অনেক দিন ধরেই তাঁকে খুঁজছিল। ঘটনাস্থল থেকে আটক করার পর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে খোরশেদ আলমকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ : এনসিপি নেত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শ্রমিক লীগ কর্মীকে চড় মারলেন এনসিপি নেত্রী

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন শ্রমিক লীগের এক কর্মীকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মেরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন। ঘটনার পরপরই খোরশেদ আলম নামের ওই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার দিন মঙ্গলবার রাতে তানিয়া আমিন তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর ক্যাপশনে ও বক্তব্যে তানিয়া আমিন অভিযোগ করেন, খোরশেদ আলম দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন আপত্তিকর পোস্ট ও নোংরা মন্তব্যের মাধ্যমে তাঁকে এবং নারীনেত্রীদের হয়রানি করে আসছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খোরশেদ আলম একটি লন্ড্রি দোকানের ভেতরে দাঁড়িয়ে আছেন। এ সময় তানিয়া আমিনসহ চার-পাঁচজন সেখানে প্রবেশ করেন এবং তানিয়া আমিন ক্ষুব্ধ হয়ে খোরশেদ আলমকে চড়-থাপ্পড় মারতে থাকেন। এ সময় তাঁকে বলতে শোনা যায়, “তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য...? তোর মা-বোন আছে?” আশপাশের উপস্থিত লোকজন তখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ভিডিওতে তানিয়া আমিনকে আরও বলতে শোনা যায়, “আমি ওর মেয়ের বয়সী। দেখতে আমার বাবার চেয়ে বড় মনে হয়... মেয়েদের মনে করে সব সময় দুর্বল।”

ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, কিছুক্ষণের মধ্যেই পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে উপস্থিত এক পুলিশ সদস্যকে তানিয়া আমিন জানান, তিনি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে খোরশেদ আলম অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

এ বিষয়ে তানিয়া আমিনের ব্যক্তিগত বক্তব্য পাওয়া না গেলেও এনসিপির চট্টগ্রাম নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের সমন্বয়কারী রিদুয়ান হৃদয় জানান, খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের একজন সক্রিয় কর্মী। তিনি বিভিন্ন সময়ে এনসিপি এবং জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও প্রকাশ ও মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি ও হেয়প্রতিপন্ন করে আসছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের একজন সক্রিয় কর্মী। তিনি মিছিল করার জন্য দলের লোকজনকে সংগঠিত করছিলেন, যার প্রমাণ তাঁর মোবাইল ফোনে পাওয়া গেছে। এছাড়া এনসিপির নেতাকর্মী, বিশেষ করে নারীনেত্রীদের নিয়ে তিনি ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছেন। এর প্রতিবাদে তারা দোকানে জড়ো হন।” ওসি আরও জানান, পূর্বের অভিযোগের ভিত্তিতে পুলিশ অনেক দিন ধরেই তাঁকে খুঁজছিল। ঘটনাস্থল থেকে আটক করার পর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে খোরশেদ আলমকে আদালতে পাঠানো হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ