ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভূমিকম্পে বিধ্বংসী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল যুক্তরাষ্ট্র

ভূমিকম্পে বিধ্বংসী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল যুক্তরাষ্ট্র
ছবি : সংগৃহীত
ফলো করুন

ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ১৫ কোটি ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির তেল রপ্তানির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হচ্ছে।

এছাড়া ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার এবং চিকিৎসায় সহযোগিতা করতে প্রশিক্ষিত উদ্ধারকারী দল, বিশেষায়িত সরঞ্জাম, তাঁবু ও মানবিক সহায়তার পাশাপাশি মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ, কয়েকটি হেলিকপ্টার এবং উড়োজাহাজও পাঠাচ্ছে ওয়াশিংটন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ এই তথ্য নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক্স পোস্টে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে ফোন করে ভেনেজুয়েলার এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং দ্রুত এসব সহায়তা পাঠানোর কথা বলেছেন। এই ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এমন সহযোগিতার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানান।

এর আগে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের কয়েকজন সেনা কর্মকর্তা। সেই বৈঠকে তারা ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি ওয়াশিংটনকে বিস্তারিত জানানোর এবং দ্রুত সহায়তা আসার আশ্বাস দিয়েছিলেন।

গত ২৪ জুন বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই জোড়া ভূমিকম্পের মাঝখানের সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।

ভূমিকম্পের পর রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর লা গুয়াইরাসহ বিভিন্ন শহরের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৯২০ জনের মরদেহ এবং ৩ হাজার ৩৬০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।

এই জোড়া ভূমিকম্পকে ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ও প্রাণঘাতী দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর ফলে দেশটির অসংখ্য ভবন ও ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করেছে যে, এই দুর্যোগে মোট নিহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে।

ভয়াবহ এই বিপর্যয়ের মধ্যে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া স্বজনদের উদ্ধারের জন্য উত্তর ভেনেজুয়েলার হাজার হাজার পরিবার দিশেহারা অবস্থায় রয়েছে। এরই মধ্যে সেখানে ৪ দশমিক ৯ মাত্রার আরও একটি ভূকম্পন অনুভূত হয়েছে।

সূত্র : এপি

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প ভূমিকম্প ভেনেজুয়েলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


ভূমিকম্পে বিধ্বংসী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ১৫ কোটি ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির তেল রপ্তানির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হচ্ছে।

এছাড়া ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার এবং চিকিৎসায় সহযোগিতা করতে প্রশিক্ষিত উদ্ধারকারী দল, বিশেষায়িত সরঞ্জাম, তাঁবু ও মানবিক সহায়তার পাশাপাশি মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ, কয়েকটি হেলিকপ্টার এবং উড়োজাহাজও পাঠাচ্ছে ওয়াশিংটন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ এই তথ্য নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক্স পোস্টে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে ফোন করে ভেনেজুয়েলার এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং দ্রুত এসব সহায়তা পাঠানোর কথা বলেছেন। এই ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এমন সহযোগিতার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানান।

এর আগে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের কয়েকজন সেনা কর্মকর্তা। সেই বৈঠকে তারা ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি ওয়াশিংটনকে বিস্তারিত জানানোর এবং দ্রুত সহায়তা আসার আশ্বাস দিয়েছিলেন।

গত ২৪ জুন বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই জোড়া ভূমিকম্পের মাঝখানের সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।

ভূমিকম্পের পর রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর লা গুয়াইরাসহ বিভিন্ন শহরের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৯২০ জনের মরদেহ এবং ৩ হাজার ৩৬০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।

এই জোড়া ভূমিকম্পকে ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ও প্রাণঘাতী দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর ফলে দেশটির অসংখ্য ভবন ও ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করেছে যে, এই দুর্যোগে মোট নিহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে।

ভয়াবহ এই বিপর্যয়ের মধ্যে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া স্বজনদের উদ্ধারের জন্য উত্তর ভেনেজুয়েলার হাজার হাজার পরিবার দিশেহারা অবস্থায় রয়েছে। এরই মধ্যে সেখানে ৪ দশমিক ৯ মাত্রার আরও একটি ভূকম্পন অনুভূত হয়েছে।

সূত্র : এপি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ