ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোহিঙ্গা ইস্যুতে চীনের ইতিবাচক ইঙ্গিত: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত
ফলো করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানে চীন পাশে থাকবে এবং সহযোগিতা করবে। এমনকি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের ক্ষেত্রেও দেশটি ইতিবাচক ইঙ্গিত দিয়েছে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফরের মধ্য দিয়ে চীন ও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বেশি সুদৃঢ় ও শক্তিশালী হয়েছে। দুই দেশই বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাদের চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরো সম্প্রসারণের স্পষ্ট আশ্বাস দিয়েছে।

অধিবেশনে তিনি প্রধানমন্ত্রীর এই দুই দেশ সফর উপলক্ষে একটি ধন্যবাদ প্রস্তাবও আনুষ্ঠানিকভাবে সংসদে উপস্থাপন করেন।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের কার্যদিবস পুনরায় শুরু হয়।

ট্যাগ : রোহিঙ্গা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাজেট অধিবেশন ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ইস্যুতে চীনের ইতিবাচক ইঙ্গিত: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানে চীন পাশে থাকবে এবং সহযোগিতা করবে। এমনকি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের ক্ষেত্রেও দেশটি ইতিবাচক ইঙ্গিত দিয়েছে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফরের মধ্য দিয়ে চীন ও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বেশি সুদৃঢ় ও শক্তিশালী হয়েছে। দুই দেশই বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাদের চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরো সম্প্রসারণের স্পষ্ট আশ্বাস দিয়েছে।

অধিবেশনে তিনি প্রধানমন্ত্রীর এই দুই দেশ সফর উপলক্ষে একটি ধন্যবাদ প্রস্তাবও আনুষ্ঠানিকভাবে সংসদে উপস্থাপন করেন।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের কার্যদিবস পুনরায় শুরু হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ