ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ত্রুটি, আরটিজিএস লেনদেন বন্ধ

বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ত্রুটি, আরটিজিএস লেনদেন বন্ধ
ফাইল ছবি
ফলো করুন

বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় প্রযুক্তি ব্যবস্থায় কারিগরি সমস্যা দেখা দেওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবা। এতে আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

আরটিজিএস হলো বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তব্যাংক অর্থ স্থানান্তর ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে বড় অঙ্কের অর্থ তাৎক্ষণিকভাবে পাঠানো এবং প্রতিটি লেনদেন আলাদাভাবে নিষ্পত্তি করা যায়।

বিশেষ করে ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ এবং আমদানি-রপ্তানিসংক্রান্ত গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রমে এ সেবার ব্যবহার রয়েছে। ফলে আরটিজিএস বন্ধ থাকায় এ ব্যবস্থার ওপর নির্ভরশীল লেনদেনগুলো সাময়িকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে, কোর ব্যাংকিং সিস্টেম বা সিবিএস হলো ব্যাংকিং কার্যক্রম পরিচালনার কেন্দ্রীয় সফটওয়্যার ব্যবস্থা। গ্রাহকের হিসাব ব্যবস্থাপনা, টাকা জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, ঋণ এবং সুদের হিসাবসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় এ প্রযুক্তি ব্যবহৃত হয়। একই সঙ্গে ব্যাংকের বিভিন্ন শাখাকে একটি কেন্দ্রীয় নেটওয়ার্কের আওতায় নিয়ে আসে সিবিএস।

তবে সিবিএস ও আরটিজিএসের কাজ এক নয়। সিবিএস মূলত ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হয়। আর আরটিজিএসের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি সম্পন্ন হয়।

কেন্দ্রীয় ব্যাংকের সিবিএসে কারিগরি সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমেও প্রভাব পড়তে পারে। তবে এর অর্থ এই নয় যে দেশের সব ব্যাংকিং সেবা বন্ধ হয়ে গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকার বিষয়টিই নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেবাটি কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক সিবিএস আরটিজিএস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ত্রুটি, আরটিজিএস লেনদেন বন্ধ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় প্রযুক্তি ব্যবস্থায় কারিগরি সমস্যা দেখা দেওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবা। এতে আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

আরটিজিএস হলো বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তব্যাংক অর্থ স্থানান্তর ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে বড় অঙ্কের অর্থ তাৎক্ষণিকভাবে পাঠানো এবং প্রতিটি লেনদেন আলাদাভাবে নিষ্পত্তি করা যায়।

বিশেষ করে ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ এবং আমদানি-রপ্তানিসংক্রান্ত গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রমে এ সেবার ব্যবহার রয়েছে। ফলে আরটিজিএস বন্ধ থাকায় এ ব্যবস্থার ওপর নির্ভরশীল লেনদেনগুলো সাময়িকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে, কোর ব্যাংকিং সিস্টেম বা সিবিএস হলো ব্যাংকিং কার্যক্রম পরিচালনার কেন্দ্রীয় সফটওয়্যার ব্যবস্থা। গ্রাহকের হিসাব ব্যবস্থাপনা, টাকা জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, ঋণ এবং সুদের হিসাবসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় এ প্রযুক্তি ব্যবহৃত হয়। একই সঙ্গে ব্যাংকের বিভিন্ন শাখাকে একটি কেন্দ্রীয় নেটওয়ার্কের আওতায় নিয়ে আসে সিবিএস।

তবে সিবিএস ও আরটিজিএসের কাজ এক নয়। সিবিএস মূলত ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হয়। আর আরটিজিএসের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি সম্পন্ন হয়।

কেন্দ্রীয় ব্যাংকের সিবিএসে কারিগরি সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমেও প্রভাব পড়তে পারে। তবে এর অর্থ এই নয় যে দেশের সব ব্যাংকিং সেবা বন্ধ হয়ে গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকার বিষয়টিই নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেবাটি কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ