হ্যামস্ট্রিং ও পিঠের চোটে ইংল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিপক্ষীয় সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সিরিজের মাঝপথেই তাকে দেশে ফিরতে হচ্ছে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে শ্রীলঙ্কা দলের অনুশীলনে পিঠ ও হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন হাসারাঙ্গা। চোটের কারণে প্রথম ম্যাচের একাদশেও জায়গা পাননি তিনি।
পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় তার চোটের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ফলে সফর শেষ হওয়ার আগেই দেশে ফিরতে হচ্ছে এই অলরাউন্ডারকে।
হাসারাঙ্গার ক্যারিয়ারে চোট নতুন কিছু নয়। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শ্রীলঙ্কার হয়ে পুরো টুর্নামেন্টে খেলতে পারেননি তিনি।
এরপর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হন হাসারাঙ্গা। ওই ইনজুরির কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকেও ছিটকে যেতে হয়েছিল তাকে।