ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, সফরে সরকারি প্রতিনিধিদলের পাশাপাশি নিরাপত্তা, গণমাধ্যম ও ব্যক্তিগত দায়িত্বে প্রয়োজনীয় কর্মকর্তারা রয়েছেন।

ইস্তাম্বুলে দুই ঘণ্টা ৩৫ মিনিটের যাত্রাবিরতির পর স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ফ্লাইটটির নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার সূচি রয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর কথা রয়েছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামের। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে নিয়ে যাওয়া হবে। সফরকালে সেখানেই অবস্থান করবেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে প্রধানমন্ত্রীর একাধিক উচ্চপর্যায়ের কর্মসূচি রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এছাড়া সফরে বিভিন্ন দেশের সরকারপ্রধান, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচিও রয়েছে।

ট্যাগ : জাতিসংঘ প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, সফরে সরকারি প্রতিনিধিদলের পাশাপাশি নিরাপত্তা, গণমাধ্যম ও ব্যক্তিগত দায়িত্বে প্রয়োজনীয় কর্মকর্তারা রয়েছেন।

ইস্তাম্বুলে দুই ঘণ্টা ৩৫ মিনিটের যাত্রাবিরতির পর স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ফ্লাইটটির নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার সূচি রয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর কথা রয়েছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামের। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে নিয়ে যাওয়া হবে। সফরকালে সেখানেই অবস্থান করবেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে প্রধানমন্ত্রীর একাধিক উচ্চপর্যায়ের কর্মসূচি রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এছাড়া সফরে বিভিন্ন দেশের সরকারপ্রধান, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচিও রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ