ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিউইয়র্কে আজ মুখোমুখি বৈঠকে ট্রাম্প-মামদানি

ছবি : সংগৃহিত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সোমবার (২১ সেপ্টেম্বর) বৈঠকে বসছেন। নিউইয়র্ক সিটি ও এর বাসিন্দাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তাদের আলোচনায় স্থান পাওয়ার কথা রয়েছে।

রোববার নিউইয়র্ক মেয়রের কার্যালয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া তথ্যে জানানো হয়, নিউইয়র্কের মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে ট্রাম্প ও মামদানির বৈঠক অনুষ্ঠিত হবে।

মেয়রের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্ক সিটি এবং শহরের বাসিন্দাদের ওপর সরাসরি প্রভাব ফেলে এমন বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করবেন। তবে বৈঠকের বিস্তারিত আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি।

ট্রাম্প ও মামদানির রাজনৈতিক অবস্থানে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বিভিন্ন ইস্যুতে তারা প্রকাশ্যে একে অপরের সমালোচনাও করেছেন। তবে ২০২৫ সালের নভেম্বরে নিউইয়র্কের মেয়র নির্বাচনের পর দুই নেতার সম্পর্কের ক্ষেত্রে তুলনামূলক সহযোগিতামূলক অবস্থানও দেখা যায়।

মেয়র নির্বাচনের পর মামদানি হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে প্রথমবার আনুষ্ঠানিক বৈঠক করেন। ওভাল অফিসের সেই সাক্ষাতে তারা সৌজন্য বিনিময়ের পাশাপাশি নিউইয়র্কের বিভিন্ন সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

সোমবারের বৈঠকটি হচ্ছে নিউইয়র্কে মামদানির সরকারি বাসভবনে। বৈঠকে নগর ব্যবস্থাপনা, কেন্দ্রীয় সরকারের সঙ্গে নিউইয়র্কের সম্পর্ক এবং শহরের বাসিন্দাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে বলে জানানো হয়েছে।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক জোহরান মামদানি

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে আজ মুখোমুখি বৈঠকে ট্রাম্প-মামদানি

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সোমবার (২১ সেপ্টেম্বর) বৈঠকে বসছেন। নিউইয়র্ক সিটি ও এর বাসিন্দাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তাদের আলোচনায় স্থান পাওয়ার কথা রয়েছে।

রোববার নিউইয়র্ক মেয়রের কার্যালয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া তথ্যে জানানো হয়, নিউইয়র্কের মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে ট্রাম্প ও মামদানির বৈঠক অনুষ্ঠিত হবে।

মেয়রের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্ক সিটি এবং শহরের বাসিন্দাদের ওপর সরাসরি প্রভাব ফেলে এমন বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করবেন। তবে বৈঠকের বিস্তারিত আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি।

ট্রাম্প ও মামদানির রাজনৈতিক অবস্থানে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বিভিন্ন ইস্যুতে তারা প্রকাশ্যে একে অপরের সমালোচনাও করেছেন। তবে ২০২৫ সালের নভেম্বরে নিউইয়র্কের মেয়র নির্বাচনের পর দুই নেতার সম্পর্কের ক্ষেত্রে তুলনামূলক সহযোগিতামূলক অবস্থানও দেখা যায়।

মেয়র নির্বাচনের পর মামদানি হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে প্রথমবার আনুষ্ঠানিক বৈঠক করেন। ওভাল অফিসের সেই সাক্ষাতে তারা সৌজন্য বিনিময়ের পাশাপাশি নিউইয়র্কের বিভিন্ন সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

সোমবারের বৈঠকটি হচ্ছে নিউইয়র্কে মামদানির সরকারি বাসভবনে। বৈঠকে নগর ব্যবস্থাপনা, কেন্দ্রীয় সরকারের সঙ্গে নিউইয়র্কের সম্পর্ক এবং শহরের বাসিন্দাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে বলে জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ