নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের বিষয়ে মামদানির আগের বক্তব্য ঘিরে তিনি এ অভিযোগ করেন।রোববার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন তিনি। মামদানির বক্তব্য নিয়ে উদ্বিগ্ন নন বলেও দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।[BANGVIEWS-POST:2586]নেতানিয়াহু বলেন, মামদানির সব নিউইয়র্কবাসীর মেয়র হওয়ার কথা—ইহুদি, খ্রিষ্টান, মুসলিমসহ সবার। কিন্তু তিনি এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন নেতানিয়াহু।এর আগে নির্বাচনী প্রচারণায় মামদানি বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে আইসিসির পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। তবে গত সপ্তাহে তিনি স্বীকার করেন, ওই পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের নেই।মামদানি বলেন, তার প্রশাসন প্রযোজ্য আইন অনুযায়ী সম্ভাব্য সব পথ পর্যালোচনা করেছে। পর্যালোচনায় দেখা গেছে, আইসিসির পরোয়ানা কার্যকরের জন্য নগর কর্তৃপক্ষের স্বাধীন আইনি এখতিয়ার নেই। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে মামদানি বলেন, নেতানিয়াহুকে নিউইয়র্কে স্বাগত জানানো হবে না।[BANGVIEWS-POST:2585]২০২৪ সালে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। নেতানিয়াহু ও ইসরায়েল সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে পরোয়ানাটিকে ভিত্তিহীন বলে আসছে।যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আইসিসির সদস্য নয়। ফলে আদালতটির পরোয়ানা যুক্তরাষ্ট্রে কীভাবে কার্যকর হতে পারে, তা নিয়ে আইনি ও রাজনৈতিক বিতর্ক রয়েছে।সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস