ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে ওয়াশিংটন ডিসি বিএনপির নেতারা

তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে ওয়াশিংটন ডিসি বিএনপির নেতারা
ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি ঢাকা ত্যাগ করেন। নিউইয়র্কে তার আগমন ঘিরে ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ওয়াশিংটন ডিসি বিএনপির নেতারা ইতোমধ্যে নিউইয়র্কে অবস্থান করছেন। সফরকে সামনে রেখে শনিবার ওয়াশিংটন ডিসিতে সংগঠনটির নেতারা একটি প্রস্তুতি সভাও করেন। সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থানকালে ওয়াশিংটন ডিসি বিএনপির নেতাকর্মীরাও সেখানে থাকার পরিকল্পনা করেছেন।

প্রস্তুতি সভায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জাতিসংঘকেন্দ্রিক অতীত সফরের প্রসঙ্গও তুলে ধরেন নেতারা। তারা তারেক রহমানের এবারের সফরকে দলের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

সভায় উপস্থিত নেতারা জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমবেত হচ্ছেন। যুক্তরাষ্ট্র বিএনপিও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়ে নিউইয়র্কে সংবাদ সম্মেলন করেছে।

ওয়াশিংটন ডিসি বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী এম রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন। সংগঠনটির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক, প্রচার, কোষাধ্যক্ষ ও মানবাধিকারবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এতে অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর সকালে ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

ট্যাগ : বিএনপি জাতিসংঘ প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির তথ্য চাইল সংসদীয় কমিটি

পোশাকশিল্পের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, এ খাতে বিএনপির দরদ বেশি: প্রতিমন্ত্রী

গ্যাস অনুসন্ধানের দুই খননকাজেই ইতিবাচক ফল: জ্বালানিমন্ত্রী

অসত্য সংবাদে অস্থিতিশীলতা তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ: মীর হেলাল

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিকেএসপিতে স্থায়ী ভর্তির আমন্ত্রণ পেলেন নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৪০ জন

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে ওয়াশিংটন ডিসি বিএনপির নেতারা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি ঢাকা ত্যাগ করেন। নিউইয়র্কে তার আগমন ঘিরে ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ওয়াশিংটন ডিসি বিএনপির নেতারা ইতোমধ্যে নিউইয়র্কে অবস্থান করছেন। সফরকে সামনে রেখে শনিবার ওয়াশিংটন ডিসিতে সংগঠনটির নেতারা একটি প্রস্তুতি সভাও করেন। সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থানকালে ওয়াশিংটন ডিসি বিএনপির নেতাকর্মীরাও সেখানে থাকার পরিকল্পনা করেছেন।

প্রস্তুতি সভায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জাতিসংঘকেন্দ্রিক অতীত সফরের প্রসঙ্গও তুলে ধরেন নেতারা। তারা তারেক রহমানের এবারের সফরকে দলের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

সভায় উপস্থিত নেতারা জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমবেত হচ্ছেন। যুক্তরাষ্ট্র বিএনপিও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়ে নিউইয়র্কে সংবাদ সম্মেলন করেছে।

ওয়াশিংটন ডিসি বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী এম রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন। সংগঠনটির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক, প্রচার, কোষাধ্যক্ষ ও মানবাধিকারবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এতে অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর সকালে ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ