ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রাজিলকে ভয় নয়, জয়ের স্বপ্ন দেখছে জাপান

জাপান ফুটবল দল। ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। ইতিহাস, পরিসংখ্যান ও শক্তির বিচারে ব্রাজিল এগিয়ে থাকলেও সেলেসাওদের নিয়ে মোটেও ভীত নন জাপানের ফরোয়ার্ড দায়জেন মায়েদা। তার বিশ্বাস, নিজেদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারলে ব্রাজিলকেও হারানো সম্ভব।

‘এফ’ গ্রুপে শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ড্র করে রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে জাপান। আগামী ২৯ জুন হিউস্টনে অনুষ্ঠিতব্য নকআউট ম্যাচে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল দুটি জয় ও একটি ড্র নিয়ে গ্রুপসেরা হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ১৪টি দেখায় ১১টিতে জয় পেয়েছে সেলেসাওরা। দুটি ম্যাচ ড্র হয়েছে, আর জাপান জিতেছে মাত্র একবার।

তবে সেই একমাত্র জয়টিই এখন জাপানের আত্মবিশ্বাসের বড় উৎস। দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে গত বছরের অক্টোবরে ব্রাজিলকে হারিয়েছিল এশিয়ার প্রতিনিধিরা। সেই স্মৃতি এবং সাম্প্রতিক পারফরম্যান্স জাপানকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে জাপানের স্ট্রাইকার দায়জেন মায়েদা বলেন, “আমার বিশ্বাস, ম্যাচটি খুবই গতিময় হবে। তবে আমরা যদি নিজেদের খেলাটা ঠিকভাবে খেলতে পারি, তাহলে যেকোনো প্রতিপক্ষকেই হারানো সম্ভব। আমরা এখনও ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। এতদিন ধরে যে সমন্বয় গড়ে তুলেছি, সেটি যদি মাঠে বাস্তবায়ন করতে পারি, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

অন্যদিকে, ব্রাজিলের শক্তিমত্তা সম্পর্কে সতর্ক থাকতে বলছেন জাপানের অভিজ্ঞ ডিফেন্ডার ইউতো নাগাতোমো। বিশেষ করে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা তারকা ফরোয়ার্ড নেইমারকে ঘিরে সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

জাপানের বিপক্ষে নেইমারের রেকর্ডও দুর্দান্ত। এশিয়ার দলটির বিপক্ষে এখন পর্যন্ত নয়টি গোল করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

নাগাতোমো বলেন, “নেইমার বিশ্বমানের খেলোয়াড়। তাই অবশ্যই তাকে নিয়ে সতর্ক থাকতে হবে। আমাদের জন্য এই ম্যাচটি যেন নতুন একটি টুর্নামেন্টের মতো। ব্রাজিলের বিপক্ষে শতভাগ উজাড় করে দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”

ইতিহাস ও পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে থাকলেও সাম্প্রতিক স্মৃতি ও আত্মবিশ্বাসকে পুঁজি করে বিশ্বকাপের শেষ ষোলোতে চমক দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে জাপান।

ট্যাগ : ব্রাজিল ফুটবল দল জাপান

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিলকে ভয় নয়, জয়ের স্বপ্ন দেখছে জাপান

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ