ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ময়মনসিংহ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি যাচাইয়ের জন্য জেলা প্রশাসনের পাঁচ সদস্যের কমিটি গঠন

ময়মনসিংহ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত
ফলো করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর জেলা প্রশাসন একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং ঘটনার সব দিক পর্যবেক্ষণ করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে এই কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান দায়িত্ব পেয়েছেন।

তদন্ত কমিটিতে হাসপাতাল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ এবং গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের একজন প্রকৌশলীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ট্যাগ : জেলা প্রশাসন অগ্নিকাণ্ড ময়মনসিংহ তদন্ত কমিটি মেডিকেল কলেজ

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর জেলা প্রশাসন একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং ঘটনার সব দিক পর্যবেক্ষণ করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে এই কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান দায়িত্ব পেয়েছেন।

তদন্ত কমিটিতে হাসপাতাল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ এবং গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের একজন প্রকৌশলীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ