ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তারে কাপড় পড়ায় ৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের লাইনের তারে কাপড় পড়ে যাওয়ায় মতিঝিল থেকে উত্তরা রুটে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৬ মিনিটের দিকে এ সমস্যা দেখা দেয়। তবে এ সময় উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম জানিয়েছেন, লাইনে আটকে থাকা কাপড়টি সরানোর পর মেট্রোরেলের যান্ত্রিক ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা করা হয়।

পরীক্ষা শেষে বিকেল ৫টা ১৫ মিনিটে পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

সাময়িক এ বিঘ্নের কারণে মতিঝিলমুখী ও উত্তরা অভিমুখী যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।

ট্যাগ : ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল ডিএমটিসিএল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

তারে কাপড় পড়ায় ৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের লাইনের তারে কাপড় পড়ে যাওয়ায় মতিঝিল থেকে উত্তরা রুটে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৬ মিনিটের দিকে এ সমস্যা দেখা দেয়। তবে এ সময় উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম জানিয়েছেন, লাইনে আটকে থাকা কাপড়টি সরানোর পর মেট্রোরেলের যান্ত্রিক ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা করা হয়।

পরীক্ষা শেষে বিকেল ৫টা ১৫ মিনিটে পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

সাময়িক এ বিঘ্নের কারণে মতিঝিলমুখী ও উত্তরা অভিমুখী যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ