ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নুসরাত হত্যা মামলায় খালাস পাওয়া ৮ জন কারামুক্ত

ছবি : সংগৃহিত
ফলো করুন

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতে খালাস পাওয়া আটজন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. জাকির হোসেন জানিয়েছেন, আদালতের মুক্তির আদেশসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন মো. শামীম, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, আফসার উদ্দিন, ইমরান হোসেন মামুন, ইফতেখার উদ্দিন রানা, আব্দুর রহিম শরীফ এবং কামরুন্নাহার মনি।

কামরুন্নাহার মনির সঙ্গে কারাগার থেকে বের হয় তার সাত বছর বয়সী মেয়ে মোবাশ্বেরা খানম রাথীও।

আদালতের আদেশে তাদের মুক্তির খবর পাওয়ার পর সকাল থেকেই স্বজনেরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে অপেক্ষা করছিলেন। মুক্তির পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হলে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে মুক্তিপ্রাপ্তরা ফেনীর উদ্দেশে রওনা হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নুসরাত হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১৬ আসামির মধ্যে উচ্চ আদালত ১০ জনকে খালাস দিয়েছেন। একই সঙ্গে চার আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন সাজা পাওয়া চারজন হলেন উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরুদ্দিন, শাহাদাত হোসেন জাবেদ এবং ইফতেখার হোসেন রানা।

অন্যদিকে সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রয়েছে।

ট্যাগ : নুসরাত হত্যা মামলা কাশিমপুর কারাগার

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

নুসরাত হত্যা মামলায় খালাস পাওয়া ৮ জন কারামুক্ত

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতে খালাস পাওয়া আটজন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. জাকির হোসেন জানিয়েছেন, আদালতের মুক্তির আদেশসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন মো. শামীম, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, আফসার উদ্দিন, ইমরান হোসেন মামুন, ইফতেখার উদ্দিন রানা, আব্দুর রহিম শরীফ এবং কামরুন্নাহার মনি।

কামরুন্নাহার মনির সঙ্গে কারাগার থেকে বের হয় তার সাত বছর বয়সী মেয়ে মোবাশ্বেরা খানম রাথীও।

আদালতের আদেশে তাদের মুক্তির খবর পাওয়ার পর সকাল থেকেই স্বজনেরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে অপেক্ষা করছিলেন। মুক্তির পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হলে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে মুক্তিপ্রাপ্তরা ফেনীর উদ্দেশে রওনা হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নুসরাত হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১৬ আসামির মধ্যে উচ্চ আদালত ১০ জনকে খালাস দিয়েছেন। একই সঙ্গে চার আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন সাজা পাওয়া চারজন হলেন উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরুদ্দিন, শাহাদাত হোসেন জাবেদ এবং ইফতেখার হোসেন রানা।

অন্যদিকে সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ