ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া নুর আলম মনির (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা নুর আলম মনিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুর আলম মনিরের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, মৃত্যুর পর নুর আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
নুর আলম মনির কোন মামলায় কারাবন্দি ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।