ময়মনসিংহ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর জেলা প্রশাসন একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং ঘটনার সব দিক পর্যবেক্ষণ করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে এই কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান দায়িত্ব পেয়েছেন।তদন্ত কমিটিতে হাসপাতাল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ এবং গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের একজন প্রকৌশলীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।