ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম জাতীয় পতাকা স্থাপনের উদ্যোগ

ছবি: সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানকে আধুনিক, দৃষ্টিনন্দন ও নাগরিকবান্ধব বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। পাশাপাশি উদ্যানটির ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সেখানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ও দীর্ঘতম জাতীয় পতাকা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিপ্লব উদ্যান পরিদর্শন করে চলমান উন্নয়নকাজের অগ্রগতি দেখার পর সাংবাদিকদের এসব তথ্য জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

পরিদর্শনকালে মেয়র উদ্যানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উন্নয়নকাজের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের কাছ থেকে তথ্য নেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিপ্লব উদ্যানের সঙ্গে দেশের স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতি জড়িয়ে রয়েছে। এ স্থানের ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজন রয়েছে।

তিনি জানান, উদ্যানটিতে যে জাতীয় পতাকা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে, সেটির দৈর্ঘ্য হবে ২২৫ ফুট এবং প্রস্থ ৯০ ফুট। পতাকাটি দৃষ্টিনন্দনভাবে স্থাপনের পাশাপাশি এর নিচে ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার ব্যবস্থা রাখা হবে। সেখানে ‘উই রিভোল্ট’ (We Revolt) এবং এর নিচে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ থাকবে বলেও জানান তিনি।

মেয়র বলেন, জিয়াউর রহমানের ‘উই রিভোল্ট’-এর সঙ্গে মুক্তিযুদ্ধের সূচনার যে ঐতিহাসিক স্মৃতি রয়েছে, সেটিকে সামনে রেখেই বিপ্লব উদ্যানে বিভিন্ন উন্নয়নকাজ করা হচ্ছে। নতুন প্রজন্ম যাতে উদ্যানটির ইতিহাস ও মুক্তিযুদ্ধের সঙ্গে এর সম্পর্ক সম্পর্কে জানতে পারে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিপ্লব উদ্যানকে শুধু বিনোদনের জায়গা হিসেবে নয়, ইতিহাস, বিনোদন ও নাগরিক সুবিধার সমন্বয়ে একটি আকর্ষণীয় উন্মুক্ত স্থান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নগরের ব্যস্ত এলাকায় এমন একটি পরিচ্ছন্ন ও সুন্দর উন্মুক্ত স্থান শিশু-কিশোর, তরুণসহ বিভিন্ন বয়সী মানুষের বিনোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চসিক মেয়র বলেন, নগরবাসীর বিনোদনের সুযোগ বাড়ানো এবং উন্মুক্ত স্থান সংরক্ষণ সিটি করপোরেশনের অন্যতম অগ্রাধিকার। নগরায়ণের কারণে উন্মুক্ত স্থান কমে যাওয়ায় বিদ্যমান উদ্যান ও বিনোদনকেন্দ্রগুলো সংরক্ষণের পাশাপাশি আধুনিক ও নাগরিকবান্ধব করে তোলা প্রয়োজন। বিপ্লব উদ্যানের উন্নয়নও এই পরিকল্পনার অংশ।

উন্নয়নকাজে যেন কোনো ধরনের বিলম্ব না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মেয়র। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নিয়মিত তদারকি এবং নির্মাণকাজের মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। উদ্যানের সৌন্দর্য, পরিবেশ ও দর্শনার্থীদের চলাচলের সুবিধা বিবেচনায় রেখে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, চট্টগ্রামকে আধুনিক, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নগরের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত স্থানগুলো সংরক্ষণ করতে হবে। বিপ্লব উদ্যানের উন্নয়নের মাধ্যমে নাগরিকদের বিনোদনের সুযোগ বাড়ানোর পাশাপাশি ঐতিহাসিক স্মৃতিও সংরক্ষণ করা সম্ভব হবে।

পরিদর্শনের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী ও উন্নয়নকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : চট্টগ্রাম

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম জাতীয় পতাকা স্থাপনের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ