ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আড়াই মাসে রেমিট্যান্স এল ৭.৩৫ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত
ফলো করুন

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। অর্থবছরের প্রথম আড়াই মাসে প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলে দেশে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬ দশমিক ৩৭৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে ৯৭৬ মিলিয়ন ডলার, যা প্রায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।

এদিকে, সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৫২৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১ দশমিক ৪৭৫ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ১৪ সেপ্টেম্বর একদিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলে ৯৮ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আড়াই মাসে রেমিট্যান্স এল ৭.৩৫ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। অর্থবছরের প্রথম আড়াই মাসে প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলে দেশে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬ দশমিক ৩৭৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে ৯৭৬ মিলিয়ন ডলার, যা প্রায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।

এদিকে, সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৫২৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১ দশমিক ৪৭৫ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ১৪ সেপ্টেম্বর একদিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলে ৯৮ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ