ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কেরানীগঞ্জে আবাসন প্রকল্প দ্রুত শেষের দাবিতে জবির শিক্ষার্থীদের মানববন্ধন

কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের সাত একর জমিতে নির্মাণাধীন অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ ২০২৬ সালের মধ্যে শেষ করে ১ হাজার ৬০০ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত আবাসন সংকট সমাধানের দাবি জানান।মানববন্ধনে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ অভিযোগ করেন, অস্থায়ী আবাসনের জন্য বরাদ্দ করা অর্থ অন্য খাতে ব্যয়ের উদ্দেশ্যে ‘স্থায়ী আবাসন’ নাম দিয়ে টেন্ডার প্রক্রিয়ার পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, পুরান ঢাকায় মেসে থাকা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে রয়েছেন। তাই দ্রুত কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন চালু করতে হবে।[BANGVIEWS-POST:5357]তিনি আরও বলেন, ২০২৬ সালের মধ্যেই ১ হাজার ৬০০ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করার ব্যবস্থা নিতে হবে।জকসুর এজিএস মাসুদ রানা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি উঠে এসেছে। শুধু প্রথম ধাপ নয়, পুরো প্রকল্পের কাজই সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেওয়ার দাবি জানান তিনি।তিনি আরও বলেন, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব বা শিক্ষার্থীদের বঞ্চিত করার চেষ্টা করা হলে প্রশাসনকে এর দায় নিতে হবে। মানববন্ধনে শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত এগিয়ে নেওয়া, আবাসন সংকট নিরসন এবং বিশেষ বৃত্তির অর্থ দ্রুত বিতরণের দাবিও জানান।

কেরানীগঞ্জে আবাসন প্রকল্প দ্রুত শেষের দাবিতে জবির শিক্ষার্থীদের মানববন্ধন