ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ময়মনসিংহে সিএনজি ও ডাম্প ট্রাকের সংঘর্ষ, নিহত ২

ছবি : সংগৃহিত
ফলো করুন

ময়মনসিংহের ত্রিশালে ডাম্প ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৪ নম্বর কানিহারী ইউনিয়নের তিরখী বালুখলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিএনজিচালক জসিম উদ্দিন (৩৮) ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারী যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার চালক জসিম উদ্দিন মারা যান। এ সময় অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা সামনের আসনে থাকা দুজন আহত যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ত্রিশাল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আরও তিন নারী যাত্রীকে উদ্ধার করে একই হাসপাতালে পাঠান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আহত এক নারী মারা যান।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ জানান, ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে চালক মারা যান এবং পাঁচ যাত্রী আহত হন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা ময়মনসিংহ অটোরিকশা

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহে সিএনজি ও ডাম্প ট্রাকের সংঘর্ষ, নিহত ২

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে ডাম্প ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৪ নম্বর কানিহারী ইউনিয়নের তিরখী বালুখলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিএনজিচালক জসিম উদ্দিন (৩৮) ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারী যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার চালক জসিম উদ্দিন মারা যান। এ সময় অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা সামনের আসনে থাকা দুজন আহত যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ত্রিশাল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আরও তিন নারী যাত্রীকে উদ্ধার করে একই হাসপাতালে পাঠান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আহত এক নারী মারা যান।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ জানান, ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে চালক মারা যান এবং পাঁচ যাত্রী আহত হন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ