ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ ১,৭৩৩ রোগী হাসপাতালে

ছবি : সংগৃহিত
ফলো করুন

চলতি বছর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্টে মারা গেছেন ৪৩ জন। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে মৃত্যু হয়েছে ৬০ জনের। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

বুলেটিনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭০ জনে।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৩৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭০১ জন। এছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, বরিশালে ১৯১ জন, চট্টগ্রামে ১৯১ জন, ময়মনসিংহে ১১০ জন, রংপুরে ৮৬ জন এবং রাজশাহীতে ৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় ঢাকা বিভাগ এগিয়ে রয়েছে, বিশেষ করে দুই সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে। সেখানে এখন পর্যন্ত ৮ হাজার ৭২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর খুলনা বিভাগে ভর্তি হয়েছেন ৮ হাজার ৬৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জুন থেকে ডেঙ্গু রোগী বাড়তে শুরু করে। জুনে ২ হাজার ৯০৭ জন এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হন। আগস্টে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০ হাজার ৫৩৬ জনে। সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনেই ভর্তি হয়েছেন ১৭ হাজার ৪২৪ জন।

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত মশা নিধন এবং বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ : স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ ১,৭৩৩ রোগী হাসপাতালে

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ