ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রিয়ালের বেঞ্চের মূল্যই ছাড়াল বহু ক্লাবের পুরো স্কোয়াড

ছবি : সংগৃহিত
ফলো করুন

রায়ো ভায়োকানোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের ম্যাচে ডাগআউটে ছিলেন ১২ জন বিকল্প ফুটবলার। এই ১২ খেলোয়াড়ের সম্মিলিত ট্রান্সফার মার্কেট মূল্য প্রায় ৫৩৭ মিলিয়ন ইউরো।

বিশ্ব ফুটবলে মাত্র ১৯টি ক্লাবের পুরো মূল স্কোয়াডের বাজারমূল্য এই একক বেঞ্চের চেয়ে বেশি। ফলে রিয়াল মাদ্রিদের স্কোয়াডের গভীরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

লা লিগায় বার্সেলোনার পুরো স্কোয়াডের বাজারমূল্য প্রায় ১.২৬৫ বিলিয়ন ইউরো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ৬৭৯.৭ মিলিয়ন ইউরো। এই দুই দল ছাড়া লিগের আর কোনো ক্লাবের পুরো স্কোয়াডের বাজারমূল্য রিয়ালের ওই ম্যাচের বেঞ্চের চেয়ে বেশি নয়।

রিয়ালের বেঞ্চে থাকা তুর্কি তরুণ আরদা গুলারের একার বাজারমূল্য প্রায় ৯০ মিলিয়ন ইউরো। এই অঙ্ক রায়ো ভায়োকানোর পুরো স্কোয়াডের আনুমানিক ৮৬.৮৫ মিলিয়ন ইউরো মূল্যের চেয়েও বেশি।

এমনকি গুলারের একক বাজারমূল্য লা লিগার আরও কয়েকটি ক্লাবের পুরো স্কোয়াডের বাজারমূল্যকেও ছাড়িয়ে গেছে।

রায়োর বিপক্ষে ম্যাচে রিয়ালের বেঞ্চে আন্দ্রি লুনিন, কার্লোস এস্পি, থিয়াগো পিটার্চ ও রাউল আসেসিওসহ আরও কয়েকজন ছিলেন।

এই ম্যাচে ইয়ান দিওমান্দেকে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ দিতে গিয়ে আরদা গুলারকে বেঞ্চে রাখেন কোচ হোসে মরিনহো। আগের ম্যাচে গুলার ভালো পারফরম্যান্স করলেও স্কোয়াডে প্রতিযোগিতা ও রোটেশনের কারণে তাকে শুরুতে রাখা হয়নি।

মরিনহো সাংবাদিকদের জানান, প্রায় সব খেলোয়াড় সুস্থ থাকায় একাদশ বাছাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দিওমান্দেকে সুযোগ দেওয়া প্রয়োজন ছিল, তবে বেঞ্চে থাকা ফুটবলারদের মান নিয়েও কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেন তিনি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ১৯ জন ফুটবলার মাঠে নেমেছেন। এর মধ্যে ১৭ জন অন্তত একবার শুরুর একাদশে জায়গা পেয়েছেন।

তবে ইনজুরির কারণে মিলিতাও, মেন্ডি ও রদ্রিগো এখনো দলের বাইরে রয়েছেন। এন্ড্রিক এবং আসেসিওও চোটের কারণে মাঠে ফেরার অপেক্ষায় আছেন।

রিয়ালের বর্তমান স্কোয়াডের গভীরতা এবং বেঞ্চে থাকা খেলোয়াড়দের উচ্চ বাজারমূল্যই দেখাচ্ছে, ইউরোপের অন্যতম শক্তিশালী দলটির বিকল্প শক্তিও কতটা সমৃদ্ধ।

ট্যাগ : রিয়াল মাদ্রিদ

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রিয়ালের বেঞ্চের মূল্যই ছাড়াল বহু ক্লাবের পুরো স্কোয়াড

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ