ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ছবি : সংগৃহিত
ফলো করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় থাকা শিশু ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ভবনের ভেতরে এখনও প্রচুর ধোঁয়া রয়েছে। ধোঁয়া পুরোপুরি সরানোর কাজ চলছে।

ঘটনার সময় শিশু ওয়ার্ডসহ আশপাশের রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

সদর ফায়ার স্টেশনের সদস্যরাও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান জুলহাজ উদ্দিন।

তিনি বলেন, ধোঁয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হবে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

ট্যাগ : অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় থাকা শিশু ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ভবনের ভেতরে এখনও প্রচুর ধোঁয়া রয়েছে। ধোঁয়া পুরোপুরি সরানোর কাজ চলছে।

ঘটনার সময় শিশু ওয়ার্ডসহ আশপাশের রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

সদর ফায়ার স্টেশনের সদস্যরাও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান জুলহাজ উদ্দিন।

তিনি বলেন, ধোঁয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হবে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ