ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এআই প্রতিযোগিতা বেপরোয়া হওয়ার অজুহাত নয়: স্যাম অল্টম্যান

ছবি : সংগৃহিত
ফলো করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উন্নয়ন ঘিরে বিশ্বজুড়ে প্রতিযোগিতা বাড়লেও সেই প্রতিযোগিতাকে বেপরোয়া আচরণের অজুহাত হিসেবে দেখা উচিত নয় বলে সতর্ক করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।

তার মতে, এআই মডেলের সক্ষমতা যত দ্রুত বাড়ছে, নিরাপত্তা যাচাই, ঝুঁকি মূল্যায়ন ও নজরদারির ব্যবস্থাকেও একই গতিতে এগোতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে উন্নত এআই মডেল তৈরির গতি কমানো উচিত কি না, তা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই অল্টম্যান এ মন্তব্য করেন।

সম্প্রতি অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এআই সক্ষমতা দ্রুত বাড়ানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। সেই আলোচনার পর এআই নিরাপত্তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন অল্টম্যান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকলেও তা কোনোভাবেই দায়িত্বহীন বা বেপরোয়া উন্নয়নকে বৈধতা দেয় না।

অল্টম্যানের মতে, এমন পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না, যেখানে এআইয়ের সক্ষমতা নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থাকে ছাড়িয়ে যায়।

তিনি জানান, ওপেনএআই অত্যাধুনিক বা সীমান্তবর্তী এআই মডেল তৈরির ক্ষেত্রে নিরাপত্তা যাচাইয়ের নতুন পদ্ধতি নিয়ে কাজ করছে। একই ধরনের উদ্যোগ অন্য এআই প্রতিষ্ঠানগুলোরও নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

অল্টম্যান বলেন, শুধু আগের নিরাপত্তা কাঠামোর ওপর নির্ভর করলে হবে না। উন্নত মডেল তৈরির আগে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা, স্বাধীনভাবে নিরাপত্তা পরীক্ষা করা এবং ব্যবহারের পর নিয়মিত পর্যবেক্ষণ চালানো প্রয়োজন।

তিনি আরও জানান, এআই উন্নয়নের গতি কিছুটা কমানো মানে প্রযুক্তিগত অগ্রগতি থামিয়ে দেওয়া নয়। বরং উন্নত নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হতে পারে, যা সামগ্রিক উন্নয়নের গতিতে কিছুটা প্রভাব ফেলবে।

এআই প্রযুক্তি নিয়ে দুটি বড় ঝুঁকির কথাও উল্লেখ করেন অল্টম্যান।

তার মতে, প্রথম ঝুঁকি হলো এমন এক পর্যায়ে পৌঁছানো, যেখানে মানুষ এআই ব্যবস্থার ওপর কার্যকর নিয়ন্ত্রণ হারাতে পারে। দ্বিতীয় ঝুঁকি হলো অতিরিক্ত এআই ক্ষমতা কোনো একটি ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের হাতে কেন্দ্রীভূত হয়ে পড়া।

দুই ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখা জরুরি বলে মনে করেন তিনি।

অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই এআই নিরাপত্তা নিয়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা, স্বাধীন মূল্যায়নকারী এবং আন্তর্জাতিক সমন্বয়ের প্রস্তাব দিয়েছেন। অল্টম্যানও এ ধরনের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই উন্নয়নে নতুন বিধিনিষেধের ধারণার বিরোধিতা করে বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে থাকতে হবে। এমন প্রেক্ষাপটেই অল্টম্যানের সতর্কবার্তা নতুন করে আলোচনায় এসেছে।

ট্যাগ : স্যাম অল্টম্যান ওপেনএআই

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

এআই প্রতিযোগিতা বেপরোয়া হওয়ার অজুহাত নয়: স্যাম অল্টম্যান

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ