ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত

ছবি : সংগৃহিত
ফলো করুন

আসন্ন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী অনানুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনমুখী রাজনৈতিক দল এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে প্রার্থী মনোনয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মিয়া গোলাম পরওয়ার জানান, দেশের বিভিন্ন এলাকায় দলীয়ভাবে সম্ভাব্য প্রার্থীদের নাম ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনেও জামায়াত অংশ নেবে এবং দুই সিটির জন্য প্রার্থী নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে যথাসময়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে গণমাধ্যমে ইতোমধ্যে ঢাকা উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে আবু সাদিক কায়েমের নাম এসেছে।

দলীয় সূত্র অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমির এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম।

দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে সক্রিয় ছিলেন সাদিক কায়েম। পরে ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি নির্বাচিত হন।

তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং পরবর্তীতে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

ট্যাগ : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর সিটি করপোরেশন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আসন্ন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী অনানুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনমুখী রাজনৈতিক দল এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে প্রার্থী মনোনয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মিয়া গোলাম পরওয়ার জানান, দেশের বিভিন্ন এলাকায় দলীয়ভাবে সম্ভাব্য প্রার্থীদের নাম ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনেও জামায়াত অংশ নেবে এবং দুই সিটির জন্য প্রার্থী নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে যথাসময়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে গণমাধ্যমে ইতোমধ্যে ঢাকা উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে আবু সাদিক কায়েমের নাম এসেছে।

দলীয় সূত্র অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমির এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম।

দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে সক্রিয় ছিলেন সাদিক কায়েম। পরে ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি নির্বাচিত হন।

তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং পরবর্তীতে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ