ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাখিমারা গ্রামে মাদক সেবনের দায়ে ধলা মিয়ার কারাদণ্ড

বকশীগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে ছয় মাসের কারাদণ্ড

পাখিমারা গ্রামে মাদক সেবনের দায়ে ধলা মিয়ার কারাদণ্ড
ছবি: সংগৃহীত
ফলো করুন

জামালপুরের বকশীগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ধলা মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা প্রদান করেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলা প্রশাসন ও বকশীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে এই শাস্তি কার্যকর করা হয়। ধলা মিয়া বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পাখিমারা এলাকায় গোপনে মাদক সেবনের সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। মাদক সেবনরত অবস্থায় ধলা মিয়াকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে এই শাস্তি দেন। বকশীগঞ্জ থানা পুলিশের এসআই আসাদ সায়োরার খান রাসেলসহ সঙ্গীয় ফোর্স অভিযানে সহযোগিতা করে।

ইউএনও মুরাদ হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও শাস্তির কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ : ভ্রাম্যমাণ আদালত জামালপুর বকশীগঞ্জ মাদকের বিরুদ্ধে অভিযান মাদক সেবন

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পাখিমারা গ্রামে মাদক সেবনের দায়ে ধলা মিয়ার কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ধলা মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা প্রদান করেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলা প্রশাসন ও বকশীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে এই শাস্তি কার্যকর করা হয়। ধলা মিয়া বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পাখিমারা এলাকায় গোপনে মাদক সেবনের সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। মাদক সেবনরত অবস্থায় ধলা মিয়াকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে এই শাস্তি দেন। বকশীগঞ্জ থানা পুলিশের এসআই আসাদ সায়োরার খান রাসেলসহ সঙ্গীয় ফোর্স অভিযানে সহযোগিতা করে।

ইউএনও মুরাদ হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও শাস্তির কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ