ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামালপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

জামালপুরের মেলান্দহ পৌরসভার ফুলছেন্না এলাকায় অবৈধভাবে পরিচালিত শেখ ব্রিকস ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর। বুধবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি। মেলান্দহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও সহযোগিতা করেন।তদন্তে দেখা গেছে, ইটভাটা ও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী শেখ ব্রিকস অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। অভিযানের সময় ভাটার কার্যক্রম বন্ধ ছিল এবং মালিক উপস্থিত ছিলেন না, ফলে জরিমানা আরোপ করা হয়নি। অবশেষে অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এটি সম্পূর্ণ অবৈধ ভাটা। এখানে ব্যবহৃত ফিক্সড চিমনি ২০১০ সাল থেকে নিষিদ্ধ। বর্তমান মহাপরিকল্পনার অংশ হিসেবে ফিক্সড ও ড্রাম চিমনি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

জামালপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন