ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কমলাপুর রেলস্টেশনে এসআরবির মাদকবিরোধী অভিযান

ছবি : সংগৃহীত
ফলো করুন

শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে ঘরমুখী ও ঢাকায় ফেরা যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং স্টেশন এলাকায় মাদকসেবীদের উৎপাত বন্ধে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিশেষ মাদকবিরোধী ও নিরাপত্তামূলক অভিযান পরিচালনা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে রেলস্টেশন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদার করতে বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডের সমন্বয়ে এই সাঁড়াশি অভিযান শুরু করা হয়।

অভিযানের অংশ হিসেবে স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম, অপেক্ষাগার এবং ট্রেনের ভেতরে তল্লাশি ও সার্বিক নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে। উৎসবের মৌসুমে রেলস্টেশনে বিপুলসংখ্যক যাত্রীর সমাগম ঘটে। এই সুযোগে স্টেশন এলাকায় মাদকসেবী, ছিনতাইকারী ও অপরাধী চক্রের তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সাধারণ যাত্রীরা যেন কোনো ধরনের হেনস্তা, চুরি কিংবা নিরাপত্তাঝুঁকি ছাড়াই নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেজন্যই বিশেষ এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসআরবি-৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রেলস্টেশনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকসেবীদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করা এবং যেকোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। ডগ স্কোয়াডের মাধ্যমে প্ল্যাটফর্ম ও যাত্রীদের ব্যাগ নিয়মিত স্ক্যান করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পূজার পুরো ছুটিজুড়ে যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও রেলস্টেশনের শৃঙ্খলা বজায় রাখতে এসআরবি-৩-এর সদস্যদের এই বিশেষ নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ : কমলাপুর রেলস্টেশন অভিযান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে এসআরবির মাদকবিরোধী অভিযান

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে ঘরমুখী ও ঢাকায় ফেরা যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং স্টেশন এলাকায় মাদকসেবীদের উৎপাত বন্ধে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিশেষ মাদকবিরোধী ও নিরাপত্তামূলক অভিযান পরিচালনা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে রেলস্টেশন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদার করতে বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডের সমন্বয়ে এই সাঁড়াশি অভিযান শুরু করা হয়।

অভিযানের অংশ হিসেবে স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম, অপেক্ষাগার এবং ট্রেনের ভেতরে তল্লাশি ও সার্বিক নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে। উৎসবের মৌসুমে রেলস্টেশনে বিপুলসংখ্যক যাত্রীর সমাগম ঘটে। এই সুযোগে স্টেশন এলাকায় মাদকসেবী, ছিনতাইকারী ও অপরাধী চক্রের তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সাধারণ যাত্রীরা যেন কোনো ধরনের হেনস্তা, চুরি কিংবা নিরাপত্তাঝুঁকি ছাড়াই নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেজন্যই বিশেষ এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসআরবি-৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রেলস্টেশনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকসেবীদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করা এবং যেকোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। ডগ স্কোয়াডের মাধ্যমে প্ল্যাটফর্ম ও যাত্রীদের ব্যাগ নিয়মিত স্ক্যান করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পূজার পুরো ছুটিজুড়ে যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও রেলস্টেশনের শৃঙ্খলা বজায় রাখতে এসআরবি-৩-এর সদস্যদের এই বিশেষ নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ