ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চলন্ত স্কুলবাস থামিয়ে ২০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন মার্কিন যুবক

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে চলন্ত অবস্থায় চালক হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি স্কুলবাসে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উঠে জরুরি ব্রেক কষে অন্তত ২০ জন শিশুর প্রাণ রক্ষা করেছেন এব্রো আহমেদ (২৭) নামের এক তরুণ। স্থানীয় সময় গত সোমবার সেন্ট পল এলাকায় সংঘটিত এই ঘটনা মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ঘটনাস্থলের পাশে থাকা ‘ইয়্যা ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোব্যাকো’ নামের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় নাটকীয় এই মুহূর্তের দৃশ্য ধরা পড়ে এবং পরবর্তীতে দোকান কর্তৃপক্ষ ভিডিওটি প্রকাশ করলে তা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, এব্রো আহমেদ তখন ওই দোকানের বাইরে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই একটি স্কুলবাসকে ধীরগতিতে এগিয়ে যেতে দেখেন তিনি, যার সামনের দরজাটি খোলা ছিল।

উন্মুক্ত দরজা দিয়ে বাসের ভেতরে তাকিয়ে এব্রো লক্ষ্য করেন, চালক খিঁচুনির মতো তীব্র শারীরিক জটিলতায় ভুগছেন এবং স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। বাসটি তখন বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ার ঝুঁকিতে ছিল। এক মুহূর্তও সময় নষ্ট না করে এব্রো আহমেদ দ্রুত বাসের কাছে ছুটে গিয়ে খোলা দরজা দিয়ে ভেতরে উঠে পড়েন। বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার চরম বিপজ্জনক মুহূর্তে মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিত বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তিনি জরুরি ব্রেক টেনে ধরে বাসটিকে সম্পূর্ণ থামিয়ে দেন।

এই পদক্ষেপের বিষয়ে অনুভূতি প্রকাশ করে এব্রো আহমেদ বলেন, “আমি সত্যিই মনে করেছি, এটা আমার দায়িত্ব। আর এখানে আমরা শিশুদের কথা বলছি। এমনকি এ কাজ করতে গিয়ে আমার মৃত্যু হলেও তা সার্থক হতো।” যুবকের এই সময়োচিত পদক্ষেপের ফলে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বাসে থাকা প্রায় ২০ জন শিশু শিক্ষার্থী।

ট্যাগ : মিনেসোটা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

চলন্ত স্কুলবাস থামিয়ে ২০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন মার্কিন যুবক

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে চলন্ত অবস্থায় চালক হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি স্কুলবাসে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উঠে জরুরি ব্রেক কষে অন্তত ২০ জন শিশুর প্রাণ রক্ষা করেছেন এব্রো আহমেদ (২৭) নামের এক তরুণ। স্থানীয় সময় গত সোমবার সেন্ট পল এলাকায় সংঘটিত এই ঘটনা মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ঘটনাস্থলের পাশে থাকা ‘ইয়্যা ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোব্যাকো’ নামের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় নাটকীয় এই মুহূর্তের দৃশ্য ধরা পড়ে এবং পরবর্তীতে দোকান কর্তৃপক্ষ ভিডিওটি প্রকাশ করলে তা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, এব্রো আহমেদ তখন ওই দোকানের বাইরে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই একটি স্কুলবাসকে ধীরগতিতে এগিয়ে যেতে দেখেন তিনি, যার সামনের দরজাটি খোলা ছিল।

উন্মুক্ত দরজা দিয়ে বাসের ভেতরে তাকিয়ে এব্রো লক্ষ্য করেন, চালক খিঁচুনির মতো তীব্র শারীরিক জটিলতায় ভুগছেন এবং স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। বাসটি তখন বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ার ঝুঁকিতে ছিল। এক মুহূর্তও সময় নষ্ট না করে এব্রো আহমেদ দ্রুত বাসের কাছে ছুটে গিয়ে খোলা দরজা দিয়ে ভেতরে উঠে পড়েন। বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার চরম বিপজ্জনক মুহূর্তে মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিত বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তিনি জরুরি ব্রেক টেনে ধরে বাসটিকে সম্পূর্ণ থামিয়ে দেন।

এই পদক্ষেপের বিষয়ে অনুভূতি প্রকাশ করে এব্রো আহমেদ বলেন, “আমি সত্যিই মনে করেছি, এটা আমার দায়িত্ব। আর এখানে আমরা শিশুদের কথা বলছি। এমনকি এ কাজ করতে গিয়ে আমার মৃত্যু হলেও তা সার্থক হতো।” যুবকের এই সময়োচিত পদক্ষেপের ফলে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বাসে থাকা প্রায় ২০ জন শিশু শিক্ষার্থী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ