ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা, নিহত ৪

ছবি : সংগৃহীত
ফলো করুন

চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রোববার (৬ সেপ্টেম্বর) ভোর থেকে নাবাতিয়েহ, আরব সালিম, নাবাতিয়েহ আল-ফাওকা ও কাফর রেমান এলাকায় এসব হামলা চালানো হয়।

আরব সালিম এলাকায় একটি ভবন খালি করার নির্দেশ দেওয়ার পর সেখানে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে দুই নারী নিহত এবং ছয়জন আহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় ইসরাইলি হামলায় আরও দুইজন নিহত হয়েছেন।

এ ছাড়া নাবাতিয়েহ শহরে হামলায় একটি ঐতিহাসিক ভবন ধ্বংস হয়েছে। ভবনটি লেবাননের এক সংসদ সদস্যের ভাইয়ের মালিকানাধীন ছিল বলে জানা গেছে। আশপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাফর রেমানে হামলায় শহরের প্রয়াত সাবেক মেয়রের বাড়ি ধ্বংস হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ দুটি ড্রোন পাঠানোর পর পাল্টা ব্যবস্থা হিসেবে এসব হামলা চালানো হয়েছে।

তবে লেবানন বলছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। দেশটির হিসাবে, গত কয়েক মাসের সংঘাতে ৪ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।

এদিকে, ইসরাইলি বাহিনী এখনো লেবাননের অভ্যন্তরে একটি কথিত নিরাপত্তা অঞ্চলে অবস্থান করছে। ফলে দক্ষিণ লেবাননে উত্তেজনা পুরোপুরি কমেনি।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : লেবানন ইসরাইল হিজবুল্লাহ

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা, নিহত ৪

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রোববার (৬ সেপ্টেম্বর) ভোর থেকে নাবাতিয়েহ, আরব সালিম, নাবাতিয়েহ আল-ফাওকা ও কাফর রেমান এলাকায় এসব হামলা চালানো হয়।

আরব সালিম এলাকায় একটি ভবন খালি করার নির্দেশ দেওয়ার পর সেখানে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে দুই নারী নিহত এবং ছয়জন আহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় ইসরাইলি হামলায় আরও দুইজন নিহত হয়েছেন।

এ ছাড়া নাবাতিয়েহ শহরে হামলায় একটি ঐতিহাসিক ভবন ধ্বংস হয়েছে। ভবনটি লেবাননের এক সংসদ সদস্যের ভাইয়ের মালিকানাধীন ছিল বলে জানা গেছে। আশপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাফর রেমানে হামলায় শহরের প্রয়াত সাবেক মেয়রের বাড়ি ধ্বংস হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ দুটি ড্রোন পাঠানোর পর পাল্টা ব্যবস্থা হিসেবে এসব হামলা চালানো হয়েছে।

তবে লেবানন বলছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। দেশটির হিসাবে, গত কয়েক মাসের সংঘাতে ৪ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।

এদিকে, ইসরাইলি বাহিনী এখনো লেবাননের অভ্যন্তরে একটি কথিত নিরাপত্তা অঞ্চলে অবস্থান করছে। ফলে দক্ষিণ লেবাননে উত্তেজনা পুরোপুরি কমেনি।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ