ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিদেশি ঋণের অর্থছাড় কমে ১০০ কোটি ডলার, ঋণ পরিশোধ ছাড়াল ৪০০ কোটি

সংগৃহীত
ফলো করুন

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশের বিদেশি সহায়তার প্রবাহে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। এ সময়ে বিদেশি ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড় উভয়ই কমেছে, তবে একই সঙ্গে ঋণ পরিশোধের চাপ বেড়েছে।

মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে পর্যন্ত সময়ে বিদেশি ঋণের প্রতিশ্রুতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে (২০২৪–২৫) এই অঙ্ক ছিল ৫৪৯ কোটি ডলার। অর্থাৎ প্রতিশ্রুতি প্রাপ্তিতে উল্লেখযোগ্য পতন ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বিদেশি ঋণের অর্থছাড় দাঁড়িয়েছে ৪৫৮ কোটি ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ে ৫৬১ কোটি ডলার ছিল। ফলে অর্থছাড়ে ১০০ কোটি ডলারেরও বেশি ঘাটতি দেখা দিয়েছে।

একই সময়ে ঋণ পরিশোধের পরিমাণ ৪০০ কোটি ডলারের বেশি অতিক্রম করেছে বলে ইআরডির প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বৈদেশিক সহায়তার নিট প্রবাহে চাপ তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এর আগে গত ২৪ মে প্রকাশিত ইআরডির প্রতিবেদনে জানানো হয়েছিল, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে উন্নয়ন সহযোগীরা ৪২৩ কোটি ৬০ লাখ ডলার অর্থছাড় করেছিল।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিদেশি সহায়তা প্রবাহে এই ধীরগতি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও বৈদেশিক অর্থায়ন নির্ভরতা ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

ট্যাগ : ইআরডি বিদেশি ঋণ অর্থছাড়

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিদেশি ঋণের অর্থছাড় কমে ১০০ কোটি ডলার, ঋণ পরিশোধ ছাড়াল ৪০০ কোটি

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশের বিদেশি সহায়তার প্রবাহে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। এ সময়ে বিদেশি ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড় উভয়ই কমেছে, তবে একই সঙ্গে ঋণ পরিশোধের চাপ বেড়েছে।

মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে পর্যন্ত সময়ে বিদেশি ঋণের প্রতিশ্রুতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে (২০২৪–২৫) এই অঙ্ক ছিল ৫৪৯ কোটি ডলার। অর্থাৎ প্রতিশ্রুতি প্রাপ্তিতে উল্লেখযোগ্য পতন ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বিদেশি ঋণের অর্থছাড় দাঁড়িয়েছে ৪৫৮ কোটি ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ে ৫৬১ কোটি ডলার ছিল। ফলে অর্থছাড়ে ১০০ কোটি ডলারেরও বেশি ঘাটতি দেখা দিয়েছে।

একই সময়ে ঋণ পরিশোধের পরিমাণ ৪০০ কোটি ডলারের বেশি অতিক্রম করেছে বলে ইআরডির প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বৈদেশিক সহায়তার নিট প্রবাহে চাপ তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এর আগে গত ২৪ মে প্রকাশিত ইআরডির প্রতিবেদনে জানানো হয়েছিল, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে উন্নয়ন সহযোগীরা ৪২৩ কোটি ৬০ লাখ ডলার অর্থছাড় করেছিল।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিদেশি সহায়তা প্রবাহে এই ধীরগতি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও বৈদেশিক অর্থায়ন নির্ভরতা ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ