ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৬

সংগৃহীত
ফলো করুন

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৮৬ জনে।

মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা, মৌলভীবাজার ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ৩ জন শিশু মারা গেছে। এ পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ২৫১ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৫, চট্টগ্রামে ৫০, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৫, খুলনায় ২৭ এবং রংপুরে ৮ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৯ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ৯৪ হাজার ৭৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ১১ হাজার ২৯৭ জনের হাম শনাক্ত হয়েছে।

এছাড়া আক্রান্তদের মধ্যে ৭৮ হাজার ৭১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

ট্যাগ : হাম শিশু মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৬

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৮৬ জনে।

মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা, মৌলভীবাজার ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ৩ জন শিশু মারা গেছে। এ পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ২৫১ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৫, চট্টগ্রামে ৫০, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৫, খুলনায় ২৭ এবং রংপুরে ৮ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৯ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ৯৪ হাজার ৭৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ১১ হাজার ২৯৭ জনের হাম শনাক্ত হয়েছে।

এছাড়া আক্রান্তদের মধ্যে ৭৮ হাজার ৭১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ