ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে নতুন করে ১ হাজার ৩১ শিশু আক্রান্ত হয়েছে।সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম পরিস্থিতির সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় যে সাত শিশুর মৃত্যু হয়েছে, তারা সবাই হামের উপসর্গে ভুগছিল। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।[BANGVIEWS-POST:3873]গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ দেখা গেছে ৯৮১ শিশুর মধ্যে। এ সময়ে ৯২৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৯৭৪ শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০।এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৫ হাজার ৩৮৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু