ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ফুল অউর কাঁটে’ নির্মাতা কুকু কোহলির মৃত্যু

‘ফুল অউর কাঁটে’ নির্মাতা কুকু কোহলির মৃত্যু
ছবি: সংগৃহীত
ফলো করুন

বলিউডের জনপ্রিয় নির্মাতা কুকু কোহলি আর নেই। মঙ্গলবার (২৫ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

কুকু কোহলির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। প্রিয় বন্ধুর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি।

অশোক পণ্ডিত জানান, কুকু কোহলি তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি নিজের খাবার ও জীবনযাপন নিয়েও তিনি সচেতন ছিলেন। সবসময় প্রাণবন্ত ও ইতিবাচক থাকতেন কুকু কোহলি। তাই তাঁর আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই বিস্মিত ও মর্মাহত হয়েছেন বলে জানান অশোক পণ্ডিত।

কুকু কোহলির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও পেশাগত সম্পর্কের কথাও স্মরণ করেন অশোক পণ্ডিত। তাঁর ভাষ্য অনুযায়ী, ১৯৯১ সালে ‘ফুল অউর কাঁটে’ সিনেমার মাধ্যমে অজয় দেবগণকে বলিউডে পরিচিত করে তোলেন কুকু কোহলি। সিনেমাটিতে অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছিলেন মাধু।

পরিচালনায় আসার আগে কুকু কোহলি দীর্ঘ সময় কিংবদন্তি নির্মাতা রাজ কাপুরের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে নিজস্ব নির্মাণশৈলীর মাধ্যমে বলিউডে পরিচিতি অর্জন করেন তিনি।

১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘ফুল অউর কাঁটে’ কুকু কোহলির ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র। সিনেমাটির সাফল্যের মাধ্যমে অজয় দেবগণ ও মাধুর বলিউড ক্যারিয়ারেরও সূচনা হয়।

কুকু কোহলির পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সুহাগ’, ‘হকীকত’, ‘আনাড়ি নং ১’, ‘জুলমি’ ও ‘ইয়ে দিল আশিকানা’। তাঁর পরিচালিত সর্বশেষ সিনেমা ‘ওহ তেরা নাম থা’, যা ২০২৪ সালে মুক্তি পায়।

কুকু কোহলির মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুরা শোক প্রকাশ করে প্রয়াত নির্মাতার অবদান স্মরণ করছেন।

ট্যাগ : বলিউড অজয় দেবগণ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


‘ফুল অউর কাঁটে’ নির্মাতা কুকু কোহলির মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

বলিউডের জনপ্রিয় নির্মাতা কুকু কোহলি আর নেই। মঙ্গলবার (২৫ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

কুকু কোহলির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। প্রিয় বন্ধুর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি।

অশোক পণ্ডিত জানান, কুকু কোহলি তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি নিজের খাবার ও জীবনযাপন নিয়েও তিনি সচেতন ছিলেন। সবসময় প্রাণবন্ত ও ইতিবাচক থাকতেন কুকু কোহলি। তাই তাঁর আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই বিস্মিত ও মর্মাহত হয়েছেন বলে জানান অশোক পণ্ডিত।

কুকু কোহলির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও পেশাগত সম্পর্কের কথাও স্মরণ করেন অশোক পণ্ডিত। তাঁর ভাষ্য অনুযায়ী, ১৯৯১ সালে ‘ফুল অউর কাঁটে’ সিনেমার মাধ্যমে অজয় দেবগণকে বলিউডে পরিচিত করে তোলেন কুকু কোহলি। সিনেমাটিতে অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছিলেন মাধু।

পরিচালনায় আসার আগে কুকু কোহলি দীর্ঘ সময় কিংবদন্তি নির্মাতা রাজ কাপুরের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে নিজস্ব নির্মাণশৈলীর মাধ্যমে বলিউডে পরিচিতি অর্জন করেন তিনি।

১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘ফুল অউর কাঁটে’ কুকু কোহলির ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র। সিনেমাটির সাফল্যের মাধ্যমে অজয় দেবগণ ও মাধুর বলিউড ক্যারিয়ারেরও সূচনা হয়।

কুকু কোহলির পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সুহাগ’, ‘হকীকত’, ‘আনাড়ি নং ১’, ‘জুলমি’ ও ‘ইয়ে দিল আশিকানা’। তাঁর পরিচালিত সর্বশেষ সিনেমা ‘ওহ তেরা নাম থা’, যা ২০২৪ সালে মুক্তি পায়।

কুকু কোহলির মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুরা শোক প্রকাশ করে প্রয়াত নির্মাতার অবদান স্মরণ করছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ