ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২০২৬ সালে ভিয়েতনামের অর্থনীতি বাড়তে পারে ৯.৫ শতাংশ

২০২৬ সালে ভিয়েতনামের অর্থনীতি বাড়তে পারে ৯.৫ শতাংশ
ছবি: সংগৃহীত
ফলো করুন

চলতি বছরে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় রয়েছে ভিয়েতনাম। উৎপাদন, নির্মাণ, সেবা, অভ্যন্তরীণ চাহিদা ও বিনিয়োগ—বিভিন্ন খাতের ইতিবাচক পারফরম্যান্সে দেশটির অর্থনীতি প্রত্যাশার চেয়েও দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্বাভাসেও ভিয়েতনামের অর্থনৈতিক সম্ভাবনার বিষয়টি উঠে এসেছে। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে এই হার। বছরের প্রথম ছয় মাসে ভিয়েতনামের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২ শতাংশ।

অর্থনীতির এই প্রবৃদ্ধিতে শিল্প ও নির্মাণ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উৎপাদন কার্যক্রমে গতি বাড়ার পাশাপাশি অভ্যন্তরীণ বাজারের চাহিদাও শক্তিশালী হয়েছে।

এএফপির প্রতিবেদনে আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ডিএফডিএলের স্ট্যান্ড্রে বেজুইনহাউট বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তন ও সরবরাহ ব্যবস্থার পুনর্বিন্যাসকে বিনিয়োগের সুযোগে কাজে লাগাতে সক্ষম হয়েছে ভিয়েতনাম। উৎপাদন খাতে বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক যোগাযোগ বাড়িয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে দেশটি।

বাণিজ্য ও বিদেশি বিনিয়োগের পরিসংখ্যানেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভিয়েতনামের রপ্তানি আয় ২৬৬ দশমিক ৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। একই সময়ে বিদেশি বিনিয়োগ ৬১ শতাংশ বেড়ে ৩৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এদিকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আরও আশাবাদী পূর্বাভাস দিয়েছে। ব্যাংকটির হিসাবে, ২০২৬ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ৯ দশমিক ৫ শতাংশ এবং ২০২৭ সালে তা ১১ শতাংশ পর্যন্ত হতে পারে।

ব্যাংকটি ২০২৬ সালের জন্য ভিয়েতনামের মূল্যস্ফীতির পূর্বাভাসও কমিয়ে ৪ দশমিক ৪ শতাংশ করেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকলে দেশটির আর্থিক নীতি অর্থনৈতিক সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের থাইল্যান্ড ও ভিয়েতনামবিষয়ক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ টিম লীলাহাফানের মতে, বছরের প্রথমার্ধে ভিয়েতনাম অর্থনৈতিক পুনরুদ্ধারের শক্তিশালী সক্ষমতা দেখিয়েছে। উৎপাদন ও সেবা খাতের কার্যক্রম, বিনিয়োগ বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন নীতিগত উদ্যোগ প্রবৃদ্ধির গতি বাড়াতে সহায়তা করেছে।

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির চাপ থাকলেও ভিয়েতনামের অভ্যন্তরীণ চাহিদা, অবকাঠামো বিনিয়োগ এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কারণে দেশটির দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাও শক্তিশালী হচ্ছে।

ট্যাগ : ভিয়েতনাম জিডিপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


২০২৬ সালে ভিয়েতনামের অর্থনীতি বাড়তে পারে ৯.৫ শতাংশ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

চলতি বছরে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় রয়েছে ভিয়েতনাম। উৎপাদন, নির্মাণ, সেবা, অভ্যন্তরীণ চাহিদা ও বিনিয়োগ—বিভিন্ন খাতের ইতিবাচক পারফরম্যান্সে দেশটির অর্থনীতি প্রত্যাশার চেয়েও দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্বাভাসেও ভিয়েতনামের অর্থনৈতিক সম্ভাবনার বিষয়টি উঠে এসেছে। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে এই হার। বছরের প্রথম ছয় মাসে ভিয়েতনামের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২ শতাংশ।

অর্থনীতির এই প্রবৃদ্ধিতে শিল্প ও নির্মাণ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উৎপাদন কার্যক্রমে গতি বাড়ার পাশাপাশি অভ্যন্তরীণ বাজারের চাহিদাও শক্তিশালী হয়েছে।

এএফপির প্রতিবেদনে আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ডিএফডিএলের স্ট্যান্ড্রে বেজুইনহাউট বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তন ও সরবরাহ ব্যবস্থার পুনর্বিন্যাসকে বিনিয়োগের সুযোগে কাজে লাগাতে সক্ষম হয়েছে ভিয়েতনাম। উৎপাদন খাতে বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক যোগাযোগ বাড়িয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে দেশটি।

বাণিজ্য ও বিদেশি বিনিয়োগের পরিসংখ্যানেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভিয়েতনামের রপ্তানি আয় ২৬৬ দশমিক ৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। একই সময়ে বিদেশি বিনিয়োগ ৬১ শতাংশ বেড়ে ৩৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এদিকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আরও আশাবাদী পূর্বাভাস দিয়েছে। ব্যাংকটির হিসাবে, ২০২৬ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ৯ দশমিক ৫ শতাংশ এবং ২০২৭ সালে তা ১১ শতাংশ পর্যন্ত হতে পারে।

ব্যাংকটি ২০২৬ সালের জন্য ভিয়েতনামের মূল্যস্ফীতির পূর্বাভাসও কমিয়ে ৪ দশমিক ৪ শতাংশ করেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকলে দেশটির আর্থিক নীতি অর্থনৈতিক সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের থাইল্যান্ড ও ভিয়েতনামবিষয়ক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ টিম লীলাহাফানের মতে, বছরের প্রথমার্ধে ভিয়েতনাম অর্থনৈতিক পুনরুদ্ধারের শক্তিশালী সক্ষমতা দেখিয়েছে। উৎপাদন ও সেবা খাতের কার্যক্রম, বিনিয়োগ বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন নীতিগত উদ্যোগ প্রবৃদ্ধির গতি বাড়াতে সহায়তা করেছে।

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির চাপ থাকলেও ভিয়েতনামের অভ্যন্তরীণ চাহিদা, অবকাঠামো বিনিয়োগ এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কারণে দেশটির দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাও শক্তিশালী হচ্ছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ