ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২০৩০ সালে মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াতে পারে বাংলাদেশের অর্থনীতি

আইএমএফের পূর্বাভাসের ভিত্তিতে কানাডাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট জানিয়েছে, ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডকে ছাড়িয়ে যেতে পারে।প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালে বাংলাদেশের নামমাত্র জিডিপি প্রায় ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এই হিসাবে বিশ্বের বৃহৎ অর্থনীতির তালিকায় বাংলাদেশের অবস্থান হতে পারে ৩২তম। [BANGVIEWS-POST:4655]একই সময়ে মালয়েশিয়ার জিডিপি প্রায় ৬৭২.৫ বিলিয়ন ডলার, ভিয়েতনামের ৬৬৭.৫ বিলিয়ন ডলার এবং থাইল্যান্ডের ৬৪৭.৫ বিলিয়ন ডলার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালেও বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান ধরে রাখার সম্ভাবনা রয়েছে। দেশটির সম্ভাব্য জিডিপি ধরা হয়েছে প্রায় ৩৭.৭ ট্রিলিয়ন ডলার। এরপর চীনের জিডিপি প্রায় ২৬ ট্রিলিয়ন ডলার হতে পারে। এদিকে জার্মানি ও ভারতের মধ্যে তৃতীয় বৃহৎ অর্থনীতির অবস্থান নিয়ে ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে জার্মানির জিডিপি প্রায় ৬.১৭৮ ট্রিলিয়ন ডলার এবং ভারতের প্রায় ৬.১৭৩ ট্রিলিয়ন ডলার হতে পারে। [BANGVIEWS-POST:4654]অর্থনীতিবিদদের মতে, কোনো দেশের জিডিপি বৃদ্ধি নির্ভর করে উৎপাদন, বিনিয়োগ, রপ্তানি, কর্মসংস্থান, মুদ্রার স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর। তাই এসব পূর্বাভাস বাস্তবায়নে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখা গুরুত্বপূর্ণ।সূত্র: ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট

২০৩০ সালে মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াতে পারে বাংলাদেশের অর্থনীতি