ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ফাইল ছবি
ফলো করুন

দেশের ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন শ্রেণিকৃত। চলতি বছরের সেপ্টেম্বর শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। মোট ঋণের বিপরীতে এর হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। মাত্র তিন মাসে এ ধরনের ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে ব্যাংক খাতের ঋণ পরিস্থিতির এই চিত্র উঠে এসেছে। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণও বেড়ে প্রায় ৫ লাখ ৯৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ব্যাংকগুলোতে মোট ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। জুন শেষে এর পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা।

অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ব্যাংকগুলোর মোট ঋণের স্থিতি বেড়েছে মাত্র ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। বিপরীতে একই সময়ে শ্রেণিকৃত ঋণ বেড়েছে প্রায় চার গুণ বেশি।

জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ শ্রেণিকৃত হিসেবে চিহ্নিত ছিল। সেপ্টেম্বর শেষে এই হার বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে। এক প্রান্তিকেই বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট।

শুধু মোট শ্রেণিকৃত ঋণ নয়, নিট শ্রেণিকৃত ঋণের হারও বেড়েছে। সেপ্টেম্বর শেষে এই হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ১২ শতাংশে।

এদিকে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ সেপ্টেম্বর শেষে পৌঁছেছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকায়। জুন শেষে যা ছিল ৫ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকা।

ব্যাংক খাতের জন্য আরেকটি উদ্বেগের বিষয় হলো শ্রেণিকৃত ঋণের বড় অংশই মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর শেষে এ ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা। এটি মোট শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশ।

অর্থাৎ শ্রেণিকৃত ঋণের সিংহভাগই এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে অর্থ আদায়ের অনিশ্চয়তা অত্যন্ত বেশি।

এ ছাড়া ব্যাংক খাতে বিশেষ তদারকিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের (এসএমএ) ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা। এসব ঋণ এখনো শ্রেণিকৃত না হলেও নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

অন্যদিকে খেলাপি ও ঝুঁকিপূর্ণ ঋণের বিপরীতে ব্যাংকগুলোর প্রয়োজনীয় অর্থ সংরক্ষণেও বড় ঘাটতি দেখা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট প্রভিশন সংরক্ষণের প্রয়োজন ছিল ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। অথচ সংরক্ষিত প্রভিশনের পরিমাণ ছিল ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা।

ফলে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।

তবে আগের প্রান্তিকের তুলনায় এই ঘাটতি কিছুটা কমেছে। জুন শেষে প্রভিশন ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা।

একই সময়ে প্রভিশন কভারেজ অনুপাতও সামান্য বেড়েছে। জুনে এই হার ছিল ৫৪ শতাংশ, যা সেপ্টেম্বর শেষে ৫৪ দশমিক ৭৫ শতাংশে উন্নীত হয়েছে।

ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, বিপুল পরিমাণ খেলাপি ও মন্দ ঋণ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে না পারলে ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা আরও চাপের মুখে পড়তে পারে।

ঋণ আদায়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না হলে এই ঝুঁকি বাড়ার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে ঋণ বিতরণের তুলনায় শ্রেণিকৃত ঋণের দ্রুত বৃদ্ধি ব্যাংক খাতের সম্পদের গুণগত মান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

দেশের ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন শ্রেণিকৃত। চলতি বছরের সেপ্টেম্বর শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। মোট ঋণের বিপরীতে এর হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। মাত্র তিন মাসে এ ধরনের ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে ব্যাংক খাতের ঋণ পরিস্থিতির এই চিত্র উঠে এসেছে। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণও বেড়ে প্রায় ৫ লাখ ৯৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ব্যাংকগুলোতে মোট ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। জুন শেষে এর পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা।

অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ব্যাংকগুলোর মোট ঋণের স্থিতি বেড়েছে মাত্র ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। বিপরীতে একই সময়ে শ্রেণিকৃত ঋণ বেড়েছে প্রায় চার গুণ বেশি।

জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ শ্রেণিকৃত হিসেবে চিহ্নিত ছিল। সেপ্টেম্বর শেষে এই হার বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে। এক প্রান্তিকেই বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট।

শুধু মোট শ্রেণিকৃত ঋণ নয়, নিট শ্রেণিকৃত ঋণের হারও বেড়েছে। সেপ্টেম্বর শেষে এই হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ১২ শতাংশে।

এদিকে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ সেপ্টেম্বর শেষে পৌঁছেছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকায়। জুন শেষে যা ছিল ৫ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকা।

ব্যাংক খাতের জন্য আরেকটি উদ্বেগের বিষয় হলো শ্রেণিকৃত ঋণের বড় অংশই মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর শেষে এ ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা। এটি মোট শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশ।

অর্থাৎ শ্রেণিকৃত ঋণের সিংহভাগই এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে অর্থ আদায়ের অনিশ্চয়তা অত্যন্ত বেশি।

এ ছাড়া ব্যাংক খাতে বিশেষ তদারকিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের (এসএমএ) ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা। এসব ঋণ এখনো শ্রেণিকৃত না হলেও নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

অন্যদিকে খেলাপি ও ঝুঁকিপূর্ণ ঋণের বিপরীতে ব্যাংকগুলোর প্রয়োজনীয় অর্থ সংরক্ষণেও বড় ঘাটতি দেখা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট প্রভিশন সংরক্ষণের প্রয়োজন ছিল ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। অথচ সংরক্ষিত প্রভিশনের পরিমাণ ছিল ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা।

ফলে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।

তবে আগের প্রান্তিকের তুলনায় এই ঘাটতি কিছুটা কমেছে। জুন শেষে প্রভিশন ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা।

একই সময়ে প্রভিশন কভারেজ অনুপাতও সামান্য বেড়েছে। জুনে এই হার ছিল ৫৪ শতাংশ, যা সেপ্টেম্বর শেষে ৫৪ দশমিক ৭৫ শতাংশে উন্নীত হয়েছে।

ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, বিপুল পরিমাণ খেলাপি ও মন্দ ঋণ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে না পারলে ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা আরও চাপের মুখে পড়তে পারে।

ঋণ আদায়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না হলে এই ঝুঁকি বাড়ার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে ঋণ বিতরণের তুলনায় শ্রেণিকৃত ঋণের দ্রুত বৃদ্ধি ব্যাংক খাতের সম্পদের গুণগত মান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ