ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ছয় মাসের জন্য বন্ধ হচ্ছে ফু-ওয়াং ফুডের কারখানা

ছবি : সংগৃহিত
ফলো করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেড তার কারখানা ছয় মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

ফু-ওয়াং ফুড জানায়, শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কারখানাটি সাময়িকভাবে লে-অফ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকা এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিক উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ আগস্ট থেকে পরবর্তী ছয় মাস কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে কয়েক বছর ধরে আর্থিকভাবে দুর্বল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ফু-ওয়াং ফুড। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত টানা লোকসান করেছে প্রতিষ্ঠানটি। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসেও কোম্পানিটির লোকসান অব্যাহত ছিল।

প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ফু-ওয়াং ফুডের লোকসান ছিল ২৫ কোটি ৮ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরে লোকসান হয় ৬ কোটি ৩৪ লাখ টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরে লোকসানের পরিমাণ ছিল ৩ কোটি ৫৫ লাখ টাকা।

২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত নয় মাসের আর্থিক হিসাবেও কোম্পানিটি লোকসান দেখিয়েছে। এর পরবর্তী সময়ের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।

২০০০ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির পরিশোধিত মূলধন বর্তমানে ৫৫ কোটি ৯৭ লাখ টাকা।

সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৯২ দশমিক ১৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ফু-ওয়াং ফুডের শেয়ারদর সর্বশেষ ১১ টাকা ১০ পয়সায় অবস্থান করছিল।

কারখানা বন্ধের এ সিদ্ধান্তে উৎপাদন ও কোম্পানির আর্থিক কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে বিনিয়োগকারীদের নজর এখন কোম্পানিটির পরবর্তী ঘোষণার দিকে।

ট্যাগ : শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ফু-ওয়াং ফুড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ছয় মাসের জন্য বন্ধ হচ্ছে ফু-ওয়াং ফুডের কারখানা

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেড তার কারখানা ছয় মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

ফু-ওয়াং ফুড জানায়, শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কারখানাটি সাময়িকভাবে লে-অফ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকা এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিক উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ আগস্ট থেকে পরবর্তী ছয় মাস কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে কয়েক বছর ধরে আর্থিকভাবে দুর্বল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ফু-ওয়াং ফুড। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত টানা লোকসান করেছে প্রতিষ্ঠানটি। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসেও কোম্পানিটির লোকসান অব্যাহত ছিল।

প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ফু-ওয়াং ফুডের লোকসান ছিল ২৫ কোটি ৮ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরে লোকসান হয় ৬ কোটি ৩৪ লাখ টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরে লোকসানের পরিমাণ ছিল ৩ কোটি ৫৫ লাখ টাকা।

২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত নয় মাসের আর্থিক হিসাবেও কোম্পানিটি লোকসান দেখিয়েছে। এর পরবর্তী সময়ের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।

২০০০ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির পরিশোধিত মূলধন বর্তমানে ৫৫ কোটি ৯৭ লাখ টাকা।

সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৯২ দশমিক ১৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ফু-ওয়াং ফুডের শেয়ারদর সর্বশেষ ১১ টাকা ১০ পয়সায় অবস্থান করছিল।

কারখানা বন্ধের এ সিদ্ধান্তে উৎপাদন ও কোম্পানির আর্থিক কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে বিনিয়োগকারীদের নজর এখন কোম্পানিটির পরবর্তী ঘোষণার দিকে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ