ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৩০ ব্যাংকের এটিএম ও কার্ড সেবা পুনরায় স্বাভাবিক: আইটিসি

সংগৃহীত ছবি
ফলো করুন

টানা দুই দিন সাময়িক স্থগিত থাকার পর দেশের প্রায় ৩০টি বাণিজ্যিক ব্যাংকে কিউ-ক্যাশ (Q-Cash) নেটওয়ার্কের আওতাধীন সব ধরনের এটিএম, কার্ড ও অনলাইন লেনদেন সেবা পুনরায় পুরোদমে চালু হয়েছে। সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলো মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সেবা পুরোপুরি সচলের বিষয়টি নিশ্চিত করেছে।

আইটিসি তাদের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কিউ-ক্যাশের আওতাধীন সব ব্যাংকিং ও কার্ডভিত্তিক সেবা এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং গ্রাহকরা আগের মতোই কোনো ধরনের বিঘ্ন ছাড়া লেনদেন পরিচালনা করতে পারছেন। পাশাপাশি ব্যাংক এশিয়াসহ সংশ্লিষ্ট ব্যাংকগুলো গ্রাহকদের খুদে বার্তা পাঠিয়ে নিশ্চিত করেছে যে তাদের এটিএম, পিওএস, এনপিএসবি, কিউআর ও ই-কমার্স সেবা কার্যকর হয়েছে।

এর আগে গত রবিবার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন বা স্থানান্তরের কাজের জন্য ৩০টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রাথমিক ঘোষণায় ব্যাংকগুলো জানিয়েছিল, আগামী ১০ অক্টোবর দুপুর ১২টার আগে এসব সেবা চালু করা সম্ভব হবে না। ফলে এটিএম বুথ থেকে নগদ উত্তোলন ও অনলাইন কেনাকাটায় চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ গ্রাহকরা।

পরিস্থিতি পর্যালোচনা করে জরুরি ভিত্তিতে সেবা চালুর তাগিদ দেয় বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে মঙ্গলবার বিকেলে আইটি কনসালট্যান্টস পিএলসির ব্যবস্থাপনা পরিচালককে তলব করে দ্রুত সেবা চালুর কড়া নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের স্বাক্ষরিত নির্দেশনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নির্ধারিত সময়ের তিন দিন আগেই নেটওয়ার্কটি পুনরায় সচল করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

ট্যাগ : কিউ ক্যাশ নেটওয়ার্ক এটিএম সেবা সচল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

৩০ ব্যাংকের এটিএম ও কার্ড সেবা পুনরায় স্বাভাবিক: আইটিসি

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

টানা দুই দিন সাময়িক স্থগিত থাকার পর দেশের প্রায় ৩০টি বাণিজ্যিক ব্যাংকে কিউ-ক্যাশ (Q-Cash) নেটওয়ার্কের আওতাধীন সব ধরনের এটিএম, কার্ড ও অনলাইন লেনদেন সেবা পুনরায় পুরোদমে চালু হয়েছে। সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলো মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সেবা পুরোপুরি সচলের বিষয়টি নিশ্চিত করেছে।

আইটিসি তাদের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কিউ-ক্যাশের আওতাধীন সব ব্যাংকিং ও কার্ডভিত্তিক সেবা এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং গ্রাহকরা আগের মতোই কোনো ধরনের বিঘ্ন ছাড়া লেনদেন পরিচালনা করতে পারছেন। পাশাপাশি ব্যাংক এশিয়াসহ সংশ্লিষ্ট ব্যাংকগুলো গ্রাহকদের খুদে বার্তা পাঠিয়ে নিশ্চিত করেছে যে তাদের এটিএম, পিওএস, এনপিএসবি, কিউআর ও ই-কমার্স সেবা কার্যকর হয়েছে।

এর আগে গত রবিবার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন বা স্থানান্তরের কাজের জন্য ৩০টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রাথমিক ঘোষণায় ব্যাংকগুলো জানিয়েছিল, আগামী ১০ অক্টোবর দুপুর ১২টার আগে এসব সেবা চালু করা সম্ভব হবে না। ফলে এটিএম বুথ থেকে নগদ উত্তোলন ও অনলাইন কেনাকাটায় চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ গ্রাহকরা।

পরিস্থিতি পর্যালোচনা করে জরুরি ভিত্তিতে সেবা চালুর তাগিদ দেয় বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে মঙ্গলবার বিকেলে আইটি কনসালট্যান্টস পিএলসির ব্যবস্থাপনা পরিচালককে তলব করে দ্রুত সেবা চালুর কড়া নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের স্বাক্ষরিত নির্দেশনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নির্ধারিত সময়ের তিন দিন আগেই নেটওয়ার্কটি পুনরায় সচল করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ