দেশের বাজারে স্বর্ণের দাম কমার পর বুধবারও (৭ অক্টোবর) সেই নির্ধারিত নতুন দরেই বিক্রি হচ্ছে এই মূল্যবান ধাতু। গত সোমবার সকালে দাম কমানোর পর নতুন করে আর কোনো সমন্বয় না হওয়ায় বর্তমানে ওই দরই বহাল রয়েছে।
নতুন সমন্বয় অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দামে নজিরবিহীন অস্থিরতা দেখা গেছে। এখন পর্যন্ত মোট ১২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫৯ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৬২ বার। এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ দফা দাম বাড়ে এবং কমেছিল ২৯ দফা।
মন্তব্যসমূহ