ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অক্টোবরের প্রথম ৫ দিনে এলো ৫১ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স

সংগৃহীত ছবি
ফলো করুন

দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ। চলতি অক্টোবর মাসের প্রথম ৫ দিনেই (১ থেকে ৫ অক্টোবর) দেশে এসেছে ৫১৩ মিলিয়ন বা ৫১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে শুধু ৫ অক্টোবর একদিনেই দেশে এসেছে ১০৯ মিলিয়ন (১০ কোটি ৯০ লাখ) মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ে উল্লেখযোগ্য গতি বজায় রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের ১ থেকে ৫ অক্টোবর সময়ে প্রবাসী আয়ে ২১ দশমিক ৪ শতাংশ মাসিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত বছরের একই সময়ে (১-৫ অক্টোবর, ২০২৫) রেমিট্যান্সের পরিমাণ ছিল ৪২২ মিলিয়ন ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় চলতি মাসের প্রথম পাঁচ দিনেই দেশে ৯১ মিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স এসেছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯ হাজার ১০৪ মিলিয়ন (৯.১০ বিলিয়ন) মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ৫ অক্টোবর, ২০২৫) এর পরিমাণ ছিল ৮ হাজার ৮ মিলিয়ন ডলার। সেই হিসাবে এই সময়ে বছরওয়ারি (ইয়ার-অন-ইয়ার) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ব্যাপারে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি এবং প্রণোদনা সুবিধার কারণে এ ইতিবাচক ধারা তৈরি হয়েছে। প্রবাসী আয়ের এই জোরালো প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও মজবুত করতে এবং সামগ্রিক অর্থনীতিতে গতিশীলতা ফেরাতে সহায়ক হবে।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স প্রবাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

অক্টোবরের প্রথম ৫ দিনে এলো ৫১ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ। চলতি অক্টোবর মাসের প্রথম ৫ দিনেই (১ থেকে ৫ অক্টোবর) দেশে এসেছে ৫১৩ মিলিয়ন বা ৫১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে শুধু ৫ অক্টোবর একদিনেই দেশে এসেছে ১০৯ মিলিয়ন (১০ কোটি ৯০ লাখ) মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ে উল্লেখযোগ্য গতি বজায় রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের ১ থেকে ৫ অক্টোবর সময়ে প্রবাসী আয়ে ২১ দশমিক ৪ শতাংশ মাসিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত বছরের একই সময়ে (১-৫ অক্টোবর, ২০২৫) রেমিট্যান্সের পরিমাণ ছিল ৪২২ মিলিয়ন ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় চলতি মাসের প্রথম পাঁচ দিনেই দেশে ৯১ মিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স এসেছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯ হাজার ১০৪ মিলিয়ন (৯.১০ বিলিয়ন) মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ৫ অক্টোবর, ২০২৫) এর পরিমাণ ছিল ৮ হাজার ৮ মিলিয়ন ডলার। সেই হিসাবে এই সময়ে বছরওয়ারি (ইয়ার-অন-ইয়ার) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ব্যাপারে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি এবং প্রণোদনা সুবিধার কারণে এ ইতিবাচক ধারা তৈরি হয়েছে। প্রবাসী আয়ের এই জোরালো প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও মজবুত করতে এবং সামগ্রিক অর্থনীতিতে গতিশীলতা ফেরাতে সহায়ক হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ