ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কামরুল-মেননের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ

ছবি: সংগৃহীত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হচ্ছে আজ।

মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলাটির পরবর্তী কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, সাক্ষ্যগ্রহণ শুরুর আগে মামলার ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।

এর আগে গত ১৭ জুন এই কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট পক্ষের আবেদনের পর ট্রাইব্যুনাল শুনানির নতুন তারিখ হিসেবে ২৩ জুন নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, গত ৩০ এপ্রিল কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের উপস্থাপিত তিনটি অভিযোগে বলা হয়েছে, তৎকালীন সরকারের পক্ষে অবস্থান নিয়ে তারা বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক নেতৃত্বের অবস্থান থেকে তারা ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে প্ররোচনা দিয়েছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা ও আশপাশের এলাকায় সংঘটিত সহিংস ঘটনায় ২৩ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিচার কার্যক্রম চলছে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কামরুল-মেননের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হচ্ছে আজ।

মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলাটির পরবর্তী কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, সাক্ষ্যগ্রহণ শুরুর আগে মামলার ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।

এর আগে গত ১৭ জুন এই কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট পক্ষের আবেদনের পর ট্রাইব্যুনাল শুনানির নতুন তারিখ হিসেবে ২৩ জুন নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, গত ৩০ এপ্রিল কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের উপস্থাপিত তিনটি অভিযোগে বলা হয়েছে, তৎকালীন সরকারের পক্ষে অবস্থান নিয়ে তারা বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক নেতৃত্বের অবস্থান থেকে তারা ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে প্ররোচনা দিয়েছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা ও আশপাশের এলাকায় সংঘটিত সহিংস ঘটনায় ২৩ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিচার কার্যক্রম চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ