ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোহিঙ্গা ক্যাম্প-১৫-এ হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন ডিআইজি, তদন্তে দ্রুত আসামি গ্রেপ্তারের নির্দেশ

ফলো করুন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-১৫-এ সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিআইজি (এফডিএমএন) কক্সবাজার ড. মো. আল-মামুনুল আনছারী। এ সময় তিনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারের নির্দেশনা দেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) উখিয়া থানাধীন ৮ এপিবিএনের জামতলী পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর ব্লক-বি/৯ এলাকায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিআইজি সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের ঘটনাস্থল ঘুরে দেখেন এবং মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের দ্রুত গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ আলামত জব্দের বিষয়ে তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা জোরদার এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন ডিআইজি।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্প-১৫-এ হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন ডিআইজি, তদন্তে দ্রুত আসামি গ্রেপ্তারের নির্দেশ

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-১৫-এ সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিআইজি (এফডিএমএন) কক্সবাজার ড. মো. আল-মামুনুল আনছারী। এ সময় তিনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারের নির্দেশনা দেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) উখিয়া থানাধীন ৮ এপিবিএনের জামতলী পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর ব্লক-বি/৯ এলাকায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিআইজি সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের ঘটনাস্থল ঘুরে দেখেন এবং মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের দ্রুত গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ আলামত জব্দের বিষয়ে তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা জোরদার এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন ডিআইজি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ