ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এমপির

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ঝালকাঠী-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রসঙ্গ তুলে এ দাবি জানান।

রফিকুল ইসলাম জামাল বলেন, যে দল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। তিনি সরকারের প্রতি জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

বক্তব্যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রচারণারও সমালোচনা করেন। তার অভিযোগ, নামের সঙ্গে ‘ইসলাম’ থাকলেই তা প্রকৃত ইসলাম হয়ে যায় না। নির্বাচনের সময় দলটির কয়েকজন প্রার্থী বিতর্কিত বক্তব্য দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

ঝালকাঠী-১ আসনের জামায়াত প্রার্থী ফয়জুল হকের বক্তব্যের প্রসঙ্গ টেনে রফিকুল ইসলাম জামাল বলেন, ভোটের বিনিময়ে মানুষকে বেহেশতের নিশ্চয়তা দেওয়ার মতো বক্তব্য ধর্মকে রাজনীতির সঙ্গে বিতর্কিতভাবে ব্যবহার করার শামিল।

একই দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ ধর্মীয় উপাসনালয়ে রাজনীতি বন্ধের আহ্বান জানান।

তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। সেখানে নামাজ ও কোরআন তিলাওয়াতের পরিবেশ থাকতে হবে। কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশ বা রাজনৈতিক কর্মকাণ্ড মসজিদে হওয়া উচিত নয়।

রেজা আহমেদ আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দল যদি মাঠ, খোলা জায়গা বা হলরুমে কর্মীসভা করতে পারে, তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক কাজে ব্যবহার করার প্রয়োজন নেই। তিনি মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক মিটিং নিষিদ্ধে আইন প্রণয়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

ট্যাগ : বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় সংসদ

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এমপির

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ঝালকাঠী-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রসঙ্গ তুলে এ দাবি জানান।

রফিকুল ইসলাম জামাল বলেন, যে দল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। তিনি সরকারের প্রতি জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

বক্তব্যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রচারণারও সমালোচনা করেন। তার অভিযোগ, নামের সঙ্গে ‘ইসলাম’ থাকলেই তা প্রকৃত ইসলাম হয়ে যায় না। নির্বাচনের সময় দলটির কয়েকজন প্রার্থী বিতর্কিত বক্তব্য দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

ঝালকাঠী-১ আসনের জামায়াত প্রার্থী ফয়জুল হকের বক্তব্যের প্রসঙ্গ টেনে রফিকুল ইসলাম জামাল বলেন, ভোটের বিনিময়ে মানুষকে বেহেশতের নিশ্চয়তা দেওয়ার মতো বক্তব্য ধর্মকে রাজনীতির সঙ্গে বিতর্কিতভাবে ব্যবহার করার শামিল।

একই দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ ধর্মীয় উপাসনালয়ে রাজনীতি বন্ধের আহ্বান জানান।

তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। সেখানে নামাজ ও কোরআন তিলাওয়াতের পরিবেশ থাকতে হবে। কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশ বা রাজনৈতিক কর্মকাণ্ড মসজিদে হওয়া উচিত নয়।

রেজা আহমেদ আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দল যদি মাঠ, খোলা জায়গা বা হলরুমে কর্মীসভা করতে পারে, তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক কাজে ব্যবহার করার প্রয়োজন নেই। তিনি মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক মিটিং নিষিদ্ধে আইন প্রণয়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ