ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংসদ ভবনে ফাটল ও পানি চুইয়ে পড়া নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়া এবং বৃষ্টির পানি চুইয়ে পড়ার মতো অবকাঠামোগত সমস্যার বিষয়টি সংসদে তুলে ধরা হয়েছে। দেশের সর্বোচ্চ আইন প্রণয়ন কেন্দ্রের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১২তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিষয়টি নোটিশ আকারে উত্থাপন করেন তিনি।

নোটিশে রাশেদুল ইসলাম রাশেদ সংসদ ভবনের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি ভবনের বিভিন্ন স্তরে ফাটল এবং বৃষ্টির পানি চুইয়ে পড়ার বিষয়টি উল্লেখ করে দ্রুত সংস্কার কার্যক্রম গ্রহণের দাবি জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের প্রতি অনুরোধ জানান। তবে নোটিশটি সংসদ সচিবালয়-সংশ্লিষ্ট হওয়ায় বিধি অনুযায়ী তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।

এদিকে দিনের কার্যসূচির শুরুতে জামায়াতের আরেক সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদ সদস্যদের পরিচিতি প্রদর্শনের বিষয়ে একটি নোটিশ দেন।

তিনি বলেন, সংসদের চার মাস পার হতে চললেও এখনো অনেক সংসদ সদস্যের সঙ্গে সবার পরিচয় হয়নি। সংসদীয় কার্যক্রম টেলিভিশনে প্রচারের সময় শুধু সদস্যদের চেহারা দেখা যায় এবং বক্তব্য শোনা যায়, কিন্তু তাদের নাম বা নির্বাচনী এলাকা জানা যায় না।

মুজিবুর রহমান প্রস্তাব করেন, সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সময় টেলিভিশন স্ক্রিনে তাদের নাম ও নির্বাচনী এলাকার নাম দেখানো হলে সবাই সহজে পরিচিত হতে পারবেন।

স্পিকার তার প্রস্তাবকে যুক্তিযুক্ত বলে উল্লেখ করেন এবং সংসদ সচিবালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এখন থেকে সংসদ সদস্যদের বক্তব্যের সময় টেলিভিশন স্ক্রিনে তাদের নাম ও নির্বাচনী এলাকা দেখানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।

তবে বিষয়টি বিশেষ অধিকারের আওতাভুক্ত না হওয়ায় এই নোটিশটিও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।

ট্যাগ : স্পিকার জাতীয় সংসদ বাজেট অধিবেশন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সংসদ ভবনে ফাটল ও পানি চুইয়ে পড়া নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ