ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াতে আমির

ড. শফিকুর রহমান । ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ১০ কেজি করে আম উপহার দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

সোমবার (২২ জুন) সকাল থেকে এই উপহার ঘিরে সংসদ সচিবালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

জানা গেছে, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পাঠানো সুদৃশ্য প্যাকেটে ছিল উন্নতমানের আম। বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সুশৃঙ্খলভাবে সংসদের বিভিন্ন দপ্তরে গিয়ে সবার হাতে এই উপহার পৌঁছে দেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, উপহার বিতরণে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে অন্তর্ভুক্ত করা হয়। সংসদ সচিবালয়ের কর্মকর্তা থেকে শুরু করে ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান ও গাড়িচালকরাও এই আম উপহার পান।

উপহার পেয়ে সংসদ সচিবালয়ের এক কর্মচারী বলেন, বড়দের উপহার সাধারণত দূর থেকেই দেখতে হয়। কিন্তু এবার তাদের জন্যও আম এসেছে, যা সম্মানের বলে মনে করছেন তারা।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. শফিকুর রহমানের বিভিন্ন সৌজন্যমূলক ও মানবিক উদ্যোগ আলোচনায় এসেছে। সংসদসংশ্লিষ্ট সবার মাঝে আম বিতরণকে তারা সৌজন্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারের উদ্যোগ হিসেবে দেখছেন।

ট্যাগ : জামায়াতে ইসলামী জাতীয় সংসদ ড. শফিকুর রহমান

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াতে আমির

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ১০ কেজি করে আম উপহার দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

সোমবার (২২ জুন) সকাল থেকে এই উপহার ঘিরে সংসদ সচিবালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

জানা গেছে, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পাঠানো সুদৃশ্য প্যাকেটে ছিল উন্নতমানের আম। বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সুশৃঙ্খলভাবে সংসদের বিভিন্ন দপ্তরে গিয়ে সবার হাতে এই উপহার পৌঁছে দেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, উপহার বিতরণে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে অন্তর্ভুক্ত করা হয়। সংসদ সচিবালয়ের কর্মকর্তা থেকে শুরু করে ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান ও গাড়িচালকরাও এই আম উপহার পান।

উপহার পেয়ে সংসদ সচিবালয়ের এক কর্মচারী বলেন, বড়দের উপহার সাধারণত দূর থেকেই দেখতে হয়। কিন্তু এবার তাদের জন্যও আম এসেছে, যা সম্মানের বলে মনে করছেন তারা।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. শফিকুর রহমানের বিভিন্ন সৌজন্যমূলক ও মানবিক উদ্যোগ আলোচনায় এসেছে। সংসদসংশ্লিষ্ট সবার মাঝে আম বিতরণকে তারা সৌজন্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারের উদ্যোগ হিসেবে দেখছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ